আজঃ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

মাহে রমজানের পবিত্রতা ও শুদ্ধতা মাথায় রেখে , জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের এক অন্যরকম হৃদয়গ্রাহী সংবর্ধনা প্রদান করে লালমোহন উপজেলা প্রশাসন ।

হৃদয়সংবেদী আয়োজনে ভোলার লালমোহনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত।

রিপন শান

আপনারা জীবনবাজি রেখে স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই আজ আমরা বড়ো বড়ো চেয়ারে আসীন ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

অত্যন্ত হৃদয়তাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ভোলা জেলার লালমোহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে । ২৬ মার্চ ২০২৫ সকালে লালমোহন সরকারি হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ । এসময় অভিবাদন মঞ্চে তার সাথে উপস্থিত ছিলেন- লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন- বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা মোঃ রণি, লালমোহন পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ সাদেক মিয়া জান্টু, লালমোহন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই একাত্তরের বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরেন করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ সহ নেতৃবৃন্দ।

মাহে রমজানের পবিত্রতা ও শুদ্ধতা মাথায় রেখে ,
জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের এক অন্যরকম হৃদয়গ্রাহী সংবর্ধনা প্রদান করে লালমোহন উপজেলা প্রশাসন । উপজেলা পরিষদের দোতলায় অবস্থিত কনফারেন্স লাউঞ্জে বীরমুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে- উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমোহন পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ সাদেক মিয়া জান্টু ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখেন- লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম

আহবায়ক ও লালমোহন প্রেসক্লাব আহ্বায়ক সোহেল আজিজ শাহীন , বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুস শহীদ, লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আব্দুল হক প্রমুখ। বক্তব্য রাখেন- লালমোহন উপজেলা জাসাস সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান হাওলাদার, বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান, লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য প্রভাষক জাহিদুল ইসলাম নোমান পাটোয়ারী, লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ বজলুর রহমান,গণ অধিকার পরিষদ লালমোহন উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা যুবদলের অন্যতম নেতা মোঃ নিজাম উদ্দিন মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।


সভাপতির বক্তব্যে মোঃ শাহ আজিজ বলেন- মুক্তিযুদ্ধ শুধু একাত্তরের নয়মাসে হয়নি। ১৯৪৭ সালে দেশবিভাগে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হাজার হাজার মাইল দুরত্বকে মাঝখানে রেখে যে অসম পাকিস্তান রাষ্ট্র তৈরি করা হয়েছিল এবং পশ্চিম পাকিস্তানী শাসকগোষ্ঠী কর্তৃক দুই পাকিস্তানের মধ্যে যে বৈষম্যের পাহাড় তৈরি করা হয়েছিল; তার অবসানকল্পেই বাঙালির মুক্তিযুদ্ধের সূচনা।
এসময় বীরমুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তিনি আরো বলেন-আপনারা জীবনবাজি রেখে স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই আজ আমরা বড়ো বড়ো চেয়ারে আসীন । আপনাদের শ্রম ঘাম রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবোনা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কেন্দুয়ায় ভোট কেন্দ্রে আগুন, নাশকাতার চেষ্টা ব্যর্থ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৪টার দিকে উপজেলার বীরমহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে দুর্বৃত্তদের দেওয়া আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গভীর রাতে একদল দুর্বৃত্ত জানালা দিয়ে ডিজেল ভেজানো চটের বস্তা ভেতরে ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়। তবে কক্ষের ভেতর আসবাবপত্র কম থাকায় এবং আগুন দ্রুত ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বিদ্যালয়ের মেঝেও দেয়ালের কিছু অংশে পোড়া দাগ লক্ষ্য করা গেছে।

ঘটনার বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, এটি কোনো ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা নয়, বরং একটি ভোট কক্ষ বা ভবনে আগুন দেওয়ার চেষ্টা ছিল।

তিনি উল্লেখ করেন, বীরমহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট তিনটি ভবন রয়েছে। এরমধ্যে যে দুটি ভবন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলো অক্ষত আছে। দুর্বৃত্তরা এমন একটি ভবনের কক্ষে আগুন দেওয়ার চেষ্টা করেছে যা মূলত ভোটকেন্দ্রের অন্তর্ভুক্ত নয়।

ওসি আরও জানান, রাতের ডিউটি শেষে গ্রাম পুলিশ চলে যাওয়ার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। তবে নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিদ্যালয় প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনের আগে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এ ধরণের অপচেষ্টা চালানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আশায় বসতি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জীবনের পড়ন্ত বিকেল
ঝাপসা হয় আঁখি পাতা
হৃদয়ের গহীনে মলিন হয়
প্রেমের ব্যাকুলতা ।

সময় বদলায় আপন রূপে
কখনো সোজা পথ
কখনো বাঁকা পথে ,
বদলায় রূপ রস আশা
ছন্দ গন্ধ প্রেম ভালবাসা।

জীবন হয়ে ওঠে
নি:সঙ্গ পথের ছায়া
নিথর নিস্তব্দ জীবন
প্রেমহীন প্রাণহীন কায়া,
ফিকে হয়ে যায়
জীবনের চাওয়া পাওয়া ।

হারিয়ে যায় ভালবাসা
চারিদিক ফাঁকা
শূন্যতার মায়াজালে
প্রেমের ছবি আঁকা ,
আপনজনের পথ হয়
অমসৃন আকাঁবাঁকা ।

থমকে যায় প্রেমের লেনদেন
হারিয়ে যায় আপনজন,
কুয়াশায় ঢেকে যায়
জীবনের বন্ধন ।

দিনের আলো হারিয়ে যায়
রাতের গভীরে
রাতের তারা লুকিয়ে যায়
দিনের আসরে ।

হাতের উপর হাত রাখা
বাসরের বাহানা কতনা সহজ
সারা জনম বহন
কতনা যন্ত্রণার
অনন্ত দহন ।

জীবনের আলো নিভে যায়
মিটিমিটি জ্বলে
তবুও আশায় বসতি
অবুঝ মনের ছলে ।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ