আজঃ রবিবার ১৯ এপ্রিল, ২০২৬

একদিনে ঠাকুরগাঁওয়ে ৩ জনের আত্মহত্যা!।

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে ১ দিনে এক যুবক, এক কিশোরী ও এক শিশু আত্মহত্যা করেছে। যুবকের আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামে।

স্থানীয় সুত্রে জানা যায় যে পারিবারিক কলহের জেরে রাজু আহমেদ (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা আরো জানান, রাজু আহমেদ দুই বছর আগে লস্করা পুকুরপাড়ার আব্দুল খালেকের মেয়ে রানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে,শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন তিনি। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে দুজন আলাদা ঘরে ঘুমাতে যান। স্ত্রী রানী স্বামীকে ডাকতে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকা ডাকির পরেও যখন দরজা খুলছে না।

পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখেন, রাজু ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: শহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই রাজু আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

পরের ঘটনাটি ঘটে সদর উপজেলার আকচা ইউনিয়নে।
পূজা রানী (১৫) নামের এক কিশোরী নিজ শয়ন ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।পরিবারের সদস্যরা জানান যে ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। এবিষয়ে কেউ কিছু বলতে পারছেনা যে কি কারণে এই কিশোরী আত্মহ করেছে।

এই বিষয়ে পুলিশ জানায়, কিশোরীর আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।তৃতীয় হচ্ছে মা বকাবকি করায় অভিমানে আত্মহত্যা পীরগঞ্জ উপজেলার করনা ছোট মহেশপুর গ্রামে। করেছে আসাদুল (১১) নামের এক শিশু।

এই বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, বকাঝকা করেন। এতে সে অভিমান করে বাড়ি থেকে কিছু দূরে গিয়ে গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এই বিষয়ে পীরগঞ্জ থানার ওসি মো: তাজুল ইসলাম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মায়ের সামান্য বকাঝকায় শিশুটি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে আরো তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস। তার বয়স হয়েছিল ৮২ বছর। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রখ্যাত ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত।

বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ।। অতঃপর মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় নুর আলম মাসুদ (৪৫) নামের এক ব্যক্তি ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চারদিন পর মারা যান।শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত নুর আলম মাসুদ সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক। পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন তিনি।

আলোচিত খবর

সমুদ্রপথে বাংলাদেশকে এগিয়ে নিতে ক্যাডেটরা প্রস্তুত: চট্টগ্রামে নৌ পরিবহনমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ।আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন, দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল-যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা একসময় ছিল দুর্গম। তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, একমাত্র অ্যাকাডেমিক সার্টিফিকেটভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব তৈরি করে। এর বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের উদ্দেশে তিনি স্বাস্থ্য সচেতনতার কথাও উল্লেখ করেন। দীর্ঘসময় রোদে প্যারেড করার কারণে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

আরও পড়ুন

সর্বশেষ