আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামে সাবেক এমপিপুত্র গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ইরফান হাসান মান্নান তানিমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর ফিরিঙ্গিবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার বাবা-মা উভয়ে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন।

গ্রেফতার ইরফান হাসান মান্নান তানিমের (৪০) বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তার বাবা প্রয়াত ডা. এম এ মান্নান বোয়ালখালীর সংসদ সদস্য ছিলেন। মা হাসিনা মান্নানও সংরক্ষিত আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। তানিম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে সাত বছর আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কমিটিতে তানিম ওই পদে ছিলেন বলে জানা গেছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম জানিয়েছেন, তানিমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে কোতোয়ালী থানায় একটি মামলা আছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাউফলে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৩০জন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হওয়ার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১২ ঘণ্টায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে উপজেলা বিএনপি।শুক্রবার বিকেলে বাউফল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার।

আমজনতার তারেক বাতিল ভোটের থেকে কম ভোট পেয়েছেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা-১২ আসন থেকে প্রজাপতি প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান।গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে ১ হাজার ৪৪ ভোট পেয়েছেন তিনি।আসনটিতে ভোট বাতিল হয়েছে ২ হাজার ৪৪৪টি, যা তার বাতিল হওয়া ভোটের চেয়েও বেশি। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি বা ৩৭ দশমিক ৪২ শতাংশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
ঘোষিত ফলাফলে দেখা যায়, জামায়াতের প্রার্থী সাইফুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (কোদাল প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। অপরদিকে, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ