আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ইফতার মাহফিল।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া দুইশত সুবিধাবঞ্চিত, বিপন্ন, ঝুঁকিতে থাকা, পথ শিশুদের নিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ আসর কেন্দ্র মিলনায়তনে মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান আয়োজক চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি

এ.বি.এম.মশিউজ্জামান এবং তার সহধর্মিণী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোর্শেদ, পৌরসভার লাইনম্যান মনোয়ার হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর ও ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সার্বিক তত্ত্বাবধানে এবং নিবাসী শিশু আফসানা মেহজাবিন পুষ্প ও খুমফই ত্রিপুরা এর


সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করে কেন্দ্রের বালক নিবাসী শিশু মো.জাবেদ মিয়া লিলু। কেন্দ্রের নিবাসী মো.তামিম উদ্দিন জিসান ও মালেশিয়াম বম এর কণ্ঠে ধ্বনিত হয় ইসলামী সংগীত। এছাড়াও কেন্দ্রের বালক ও বালিকা নিবাসী শিশুদের যৌথ পরিবেশনায় ইসলামী নাশিদ ও ইসলামী নাটিকা ‘রাইকার অপহরণ’ পরিবেশিত হয়। এরপরেই পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। অতঃপর মহান আল্লাহর করুণা লাভের প্রত্যাশায় ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন এর
পরিচালনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে কেন্দ্রের দুইশত সুবিধাবঞ্চিত শিশুর সাথে ইফতার মাহফিলে শরীক হন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম.মশিউজ্জামান এবং তার সহধর্মিণী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রসঙ্গত উল্লেখ্য সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সমন্বিত পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের সুবিধাবঞ্চিত, ঝুঁকিতে থাকা, বিপন্ন, পথ শিশুদের মূল স্রোতধারায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে সমন্বিত সেবা কার্যক্রম এর মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কেন্দ্রটি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দক্ষিণ চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে একদিন আগে রোজা শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দক্ষিণ চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে একদিন আগে রোজা শুরু।প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে একদিন আগে রোজা রাখবেন।আজ মঙ্গলবার রাতে তারাবির নামাজ ও সেহেরি খেয়ে রোজা শুরু করবেন তাহারা।সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করবেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া উপজেলার অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ।এ দরবারের অনুসারীরা দীর্ঘ ২০০ বছরের বেশি সময় ধরে সারা বিশ্বের মুসলমানদের একই সঙ্গে ধর্মীয় অনুশাসন পালনের ধারণা এবং আরব বিশ্বের সঙ্গে মিল রেখে এভাবে রোজা,কোরবানি ও ঈদ পালন করে আসছেন।

মির্জারখীল দরবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই’শ বছর আগে সাতকানিয়া উপজেলার মির্জারখীল গ্রামে হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীরি (রহ.) হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী পৃথিবীর যেকোনো দেশে চাঁদ দেখা গেলে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ সব ধর্মীয় উৎসব পালন করার ফতোয়া দিয়েছেন। তারই ধারাবাহিকতায় মুরিদ ও অনুসারীরা একই নিয়মে সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

গাউসিয়া হক মনজিলে হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)’র মহান চাহরম শরীফ অনুষ্ঠিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মহান ১০ মাঘ ওরশ মোবারকের বদৌলতে এই বিশ্ববাসীর উপর, বাংলাদেশের উপর,মুসলিম উম্মাহর উপর আল্লাহর রহমত বর্ষণের প্রার্থনা করেছেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাঃ)

মহান ১০ মাঘ, ইমামুল আউলিয়া হযরত শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) ‘র পবিত্র উরস্ ওরশ মোবারকের বদৌলতে এই বিশ্ববাসীর উপর , এই বাংলাদেশের উপর, মুসলিম উম্মাহর উপর রহমত বর্ষণ করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল-এর সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ)।

মহান ১০ মাঘ ইমামুল আউলিয়া হযরত শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র ১২০তম বার্ষিক উরস্ শরীফের চাহরম শরীফ উপলক্ষে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ‘র মাজার শরীফে কেন্দ্রীয় মিলাদ কিয়াম শেষে অনুষ্ঠিত মোনাজাতে তিনি এই ফরিয়াদ জানান।

তিনি পবিত্র চাহরম শরীফকে মাইজভাণ্ডার শরীফ দরবারের ঐতিহ্যবাহী উর্ফ বা প্রথা উল্লেখ করে এই চাহরম শরীফের ফলার ফাতেহার তবাররুকাতে সকলের রুহানি-জিসমানী বিমারীর শেফা দান করার জন্য তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।

তিনি হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) ‘র মহান আদর্শকে,মানবাত্মার উন্নয়নের আদর্শ ও সমাজ উন্নয়নের আদর্শ উল্লেখ করে এই আদর্শ যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারে, উপযুক্তভাবে উপস্থাপন করতে পারে,সেই তৌফিক কামনা করে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। এই উপস্থাপনের মাধ্যমে বিশ্বঅলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ‘র আশেকগণ যাতে সমাজের কল্যাণ সাধন করতে পারে,দেশ দশের কল্যাণ সাধন করতে পারে তিনি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করেন।

তিনি এ মহান ত্বরীকা-র অনুসরণ করে আল্লাহর বান্দারা যে অগণিত দ্বীনি-সামাজিক-মানবিক কর্মসূচিগুলো,অনুষ্ঠান প্রতিষ্ঠান গুলো আয়োজন করে চলেছে,গড়ে তুলেছে, পরিচালনা করে চলেছে, সেই সমস্ত খেদমতকে কবুল করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

তিনি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর সমস্ত খেদমতকে কবুল করার জন্য আল্লাহ সুবহানাহুতাআলার কাছে ফরিয়াদ জানান।পরিশেষে আগত অগণিত আশেক-ভক্ত-জায়েরীণদের তবাররুকাত পরিবেশন করা হয়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ