আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে ঈদের রাতে সন্ত্রাসী হামলা।।গুরুতর আহত- ৪, আশংকাজনক -১

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামস্থ বাঁশখালীতে জুলাই আ‌ন্দোল‌নে ভূ‌মিকার ইস‌্যু‌তে একজন আলেমের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নামধারী সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীর সদস্য
বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভূক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়েরের জন্য গেলে ওসি এবং তদন্ত কর্মকর্তারা অনুপস্থিত থাকায় মামলা দায়ের সম্ভব হয়নি।

সূত্রে জানা গেছে, বাঁশখালীর জলদী ৩নং ওয়ার্ডের কাজী বাড়ি নিবাসী, ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভার অর্থ সম্পাদক মুহাম্মদ মাহফুজুল হাছান তারেক এর উপর র‌বিবার ৩০ মার্চ, রাত আনুমানিক ১১:৩০টায় ঈদের শপিং করতে এসে মিয়ার বাজার পৌঁছালে তার ওপর পূর্বপ‌রিক‌ল্পিতভা‌বে হত‌্যার উ‌দ্দেশ্যে অতর্কিতভাবে হামলার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে ।

দক্ষিণ নেয়াজরপাড়া নিবাসী জনাব মো: হামেদ (৪৬) এর উস্কানীতে খালেদ (৪৯), ফুরকান (২৩), আবু হানিফ মোঃ নোমান (২০), ওয়াহিদুল ইসলাম (২০), আবু সাইয়েদ মোহাম্মদ শওকত (১৯) এর নেতৃত্বে ছাত্রলীগ ও আওয়ামীলীগের ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায় পরে স্থানীয়রা এগিয়ে আস‌লে হামলাকারীরা পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাঁকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মে‌ডি‌কেল হাসপাতালে রেফার করে।
স্থানীয়‌দের অ‌ভি‌যোগ হামলাকারীরা এলাকার চি‌হ্নিত আওয়ামী সন্ত্রাসী ও চাদাবাজ। জুলাই আ‌ন্দোল‌নে ছাত্রদের বিরু‌দ্ধে হামলায় সরাস‌রি নেতৃত্বদানকারী।

ভূক্তভোগীর পরিবার থানায় অভিযোগ গ্রহণ করে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে হামলার সঙ্গে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো এলাকায় সক্রিয় থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এই রি‌পোর্ট লেখাপর্যন্ত স্থানীয় থানায় মামলা রেকর্ড হয়‌নি এবং ও‌সির বক্তব‌্য পাওয়া যায়‌নি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভোটের লাইনে -১ জন ও খুলনায় হট্টগোলে -১ জন নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
চট্টগ্রাম নগরীতে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মনু মিয়া (৫৫)। তিনি চট্টগ্রাম–১৪ আসনের বাগমনিরাম ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতারা।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

আরও পড়ুন: ঢাকা-৫ আসনে ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে অসন্তোষ ভোটাররা বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ ১১ দলীয় জোটের ১০ সদস্য অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনে প্রবেশের সময় সাংবাদিকরা বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে জোটের নেতারা কোনো মন্তব্য করেননি। তবে বৈঠক শেষে তারা ব্রিফিং করবেন বলে জানা গেছে।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ