আজঃ বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬

পাইকগাছায় চোরাই মোটরসাইকেলসহ আন্ত চোর সিন্ডিকেটের দুই সদস্য আটক।

পাইকগাছা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাইকগাছায় দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্ত মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্য উপজেলার কাটিপাড়া গ্রামের মৃত শাহামত গাজীর ছেলে আব্বাস ওরফে রনি (৩৩) ও সাতক্ষীরার আশাশুণির বড়দল বাইসতলার মৃত আহম্মদ সানার ছেলে আনারুল সানা (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং-৪। বৃহষ্পতিবার (৩ এপ্রিল) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রাড়ুলী ক্যাম্প ইনচার্জ এসআই খায়রুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অত্র ইউনিয়নের কাটিপাড়া বাজারস্থ উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে দুটি চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে এমন খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক ক্যাম্পের অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদেরকে তাড়িয়ে ধরা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কাছে থাকা চোরাই মোটরসাইকেল দু’টি উদ্ধার করা হয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা মোটর সাইকেল দুটি খুলনা শহর থেকে চুরি করে এনেছে বলে নিশ্চিত করেছেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্ত: মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরির সাথে জড়িত। এর আগেও তারা আরেকটি মোটর সাইকেল চুরি করে বিক্রি করেছে। পরে এই দুটি চোরাই মোটর সাইকেল বিক্রির সময় তাদেরকে আটক করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সাংসদ আবু সুফিয়ান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীরন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের আছাদগঞ্জ শুটকি পাট্টি কলাবাগান এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। রোববার দুপুরে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করে অগ্নিকান্ডের ভয়বহতা স্বচক্ষে প্রত্যক্ষ করেন এবং সংগঠিত অগ্নিকান্ডের ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের শান্তনা প্রদান করেন এবং সহমর্মিতা জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। এই কঠিন মুহুূর্তে তাদের পাশে দাড়াঁনো আমাদের নৈতিক দায়িত্ব। দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকাই বিএনপির রাজনীতি। সরকারী বা বিরোধী দল মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। বিএনপি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে আছে। আগামীতেও বিএনপির পক্ষ থেকে সকল ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।তিনি রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ এলাকার বিত্তবান ব্যক্তিদের ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মো. সাহেদ, মো. তালেব, মো. নাছির, মো. হোসেন, মো. হামিদ, মো. ইয়াছিন, মো. দুলাল প্রমুখ।

উল্লেখ্য, শনিবার বিকেলে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের আছাদগঞ্জ শুটকিপাট্টি কলাবাগান এলাকায় সংগঠিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি সেমিপাকা ঘর ভস্মিভূত হয়।

ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশী নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ এখন পর্যন্ত তিনজন নিহতের তথ্য মিলেছে। নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে।রোববার (১ মার্চ) রাতে সালেহ আহমেদের চাচাতো ভাই আরব আমিরাত প্রবাসী মাহবুব আলম চৌধুরী জানান, সালেহ আহমেদ সেখানে ডেলিভারি ম্যান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হন তিনি। সে সময় আরব আমিরাতে হামলা চালায় ইরান। এসময় বিস্ফোরণে সালেহ আহমেদ নিহত হন।

আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ