আজঃ বুধবার ২১ জানুয়ারি, ২০২৬

নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

।নেত্রকোনার দুর্গাপুরে সাড়ে ২৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ (সিপিএসসি)। এছাড়াও মাদক রাখার একটি ড্রাম, দুইটি করে এন্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ ৩০ হাজার টাকা।

আটককৃতরা হলো- মাদারীপুরের সদর উপজেলার পূর্ব শিলারচর গ্রামের মৃত সেকান্দার মাতুব্বরের ছেলে মো. পলাশ মাতুব্বার (৪২) ও চর লক্ষিপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আবুল কাশেম বারি (৬৯) ও একই জেলার রাজৈর থানাধীন মোচরকান্দি গ্রামের মো. সালাম শেখের ছেলে রমজান শেখ (৩০)।

রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান মিডিয়া অফিসার।

র‍্যাব জানায়, ০৫ এপ্রিল (শনিবার) রাত ৯টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা গ্রামের দুর্গাপুর-ময়মনসিংগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সমানে চেক পোষ্ট স্থাপন করে। এসময় একটি মেরুন রংয়ের প্রাইভেট থেকে চার কেজি গাঁজাসহ মো. পলাশ মাতুব্বার, আবুল কাশেম বারি ও রমজান শেখ নামে তিনজনকে আটক করা হয়।

র‍্যাব আরো জানায়, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুরুঙ্গ গ্রামের মাদক কারবারি এরশাদুল হকের (৪৫) বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে আরও সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এরশাদুল হক পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি।

আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের পূর্বক আসামিদের হস্তান্তর করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে জাননো হয়েছে।

ছবি

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব মহাপরিচালক ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জঙ্গল সলিমপুর বর্তমানে সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলেছেন-র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।
অবৈধভাবে বসবাসকারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের নির্মূল করা হবে।মঙ্গলবার ২০ জানুয়ারি বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭ এর প্রধান কার্যালয়ে হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন-সুবেদার মোতালেব হোসেন শহীদ হয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন – এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং রায় কার্যকর হওয়া পর্যন্ত র‍্যাব পুরো বিষয়টি মনিটর করবে।

শহীদ মোতালেবের পরিবারের বিষয়ে তিনি বলেন-পরিবারের ক্ষতি অপূরণীয়। একজন স্ত্রী তাঁর স্বামীকে হারিয়েছেন, সন্তানরা তাদের পিতাকে হারিয়েছে। আমরা সেই শূন্যতা পূরণ করতে পারব না, তবে শহীদ মোতালেবের পরিবারের দায়িত্ব র‍্যাব গ্রহণ করেছে এবং আমরা সবসময় তাদের পাশে থাকব।

চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের মতবিনিময়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা।মঙ্গলবার ২০ জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দুই সদস্য অংশ নেন।

মতবিনিময়কালে চট্টগ্রামের মাঠপর্যায়ের রাজনৈতিক পরিবেশ, ভোটগ্রহণের সম্ভাব্য পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি, গণমাধ্যমের ভূমিকা এবং সামগ্রিক নির্বাচন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।মতবিনিময়ে উভয় পক্ষ নির্বাচন সংক্রান্ত তথ্য আদান-প্রদান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনছুর, প্রচার ও প্রকাশ সম্পাদক ফারুক আবদুল্লাহ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক মুহাম্মদ আজাদ।

আলোচিত খবর

গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Oplus_131072

আওয়ামী লীগ সরকার পতনের পর গণভবনে তৈরি করা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

Oplus_131072

রাজনৈতিক দলের নেতা ও সরকারের অন্যান্য উপদেষ্টাদের নিয়ে মঙ্গলবার বিকালে জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি।


রাজনৈতিক দলগুলোর নেতা ও সরকারের উপদেষ্টাদের নিয়ে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ছবি: পিআইডি

আরও পড়ুন

সর্বশেষ