আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

কবিয়াল রমেশ শীলের স্মৃতি সৌধে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার শ্রদ্ধাঞ্জলি।

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীস্থ রমেশ ভাণ্ডারে লোকশিল্পী মাইজভাণ্ডারী গানের উজ্জ্বল নক্ষত্র, একুশে পদকপ্রাপ্ত কবিয়াল রমেশ শীলের ৫৮তম মৃত্যুবার্ষিকীতে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কবির স্মরণার্থে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কবির নাতি চিত্র রঞ্জন শীল, দুলাল শীল, জুয়েল শীল, রনি শীল, সংগঠনের উপদেষ্টা মাস্টার গৌরাঙ্গ দত্ত বিএসসি, সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, নির্বাহী সভাপতি টিটু চৌধুরী, সহ-সভাপতি সমীর কান্তি দাশ, সাধারণ সম্পাদক ধীমান দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক ঝুমুর সর্দ্দার, সঞ্জিত দাশ, অর্তি দাশ, তপন সর্দ্দার, জুয়েল দত্ত, কৃষ্ণ বৈদ্য প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দ্বীপ জেলার নির্বাচিত ৪ সংসদ সদস্যে অভিনন্দন জানিয়েছেন ভোলা জেলা সমিতি চট্টগ্রাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দ্বীপ জেলা ভোলার আগামী দিনের উন্নয়নের কান্ডারী
জাতীয়তাবাদি শক্তির ধারক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করায় ভোলা জেলা সমিতির পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ জেএনপি খানকা শরীফে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশন পরিচালনা করেন আলহাজ মোহাম্মদ ইয়াসিন। এতে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ সৈয়দ মুসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল কাদের এবং প্রধান বক্তা ছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ দিদারুল আলম।

এ সময় শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মুনসুর আলম। আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক হাজী নুর নবী, ইউনিয়ন মল শাখার সভাপতি মোহাম্মদ ছৈয়দ হোসাইন মানিক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেজাম উদ্দীন এবং সদস্য মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আব্দুল করিম।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ। এতে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ মনছুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী মোহাম্মদ ওমর গনি এবং প্রধান বক্তা ছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ মোবারক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা মোহাম্মদ ইকতিয়ার, মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর নোমানী, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মোহাম্মদ আমিন ও হাজী ইয়াকুব,সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক আরমান চৌধুরী সহ আরও অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাঈনুদ্দীন, মাওলানা মোহাম্মদ মুনসুর আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ মুনসুর, মোহাম্মদ শাফি, হাফেজ এনাম, মোহাম্মদ হারুন এবং মাওলানা মোহাম্মদ আব্দুল হক।আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৪৪ সদস্যবিশিষ্ট গাউসিয়া কমিটি সারজাহ শাখার নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

এতে আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের সভাপতি,
মোহাম্মদ মুনসুর আলম নির্বাহী সভাপতি এবং
নুরুল আবছার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানের শেষ পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ