আজঃ সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

কালিয়াকৈরে পিকআপ গাড়ি চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ

কালিয়াকৈর প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে পিকআপ গাড়ি চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে মালিকপক্ষ। গত মঙ্গলবার ২৫ মার্চ ভোররাতে কালিয়াকৈর উপজেলার ট্রাক স্টেশন শাহীন স্কুল সংলগ্ন এলাকা থেকে এই দূরদর্শ চুরির সংঘঠিত হয়। গাড়ি চুরি হওয়া মালিকের পরিচয় হলো কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার খামার আন্দাররিজার গ্রামের মজিবর রহমানের ছেলে পনিল উদ্দিন (৪০)।

সে স্থানীয় শাহীন স্কুল সংলগ্ন শাহ আলমের বাড়িতে ভাড়া থেকে জীবিকা নির্বাহ করে।স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পনিলের মালিকানাধীন একটি নীল ও হলুদ রঙের TATA EX-2 পিকআপ, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৬-৯৩১৮যাহার চেসিস নং-MAT445235EZR08198, ইঞ্জিন নং-2751D105BVYS18471, মূল্য ৪ লক্ষ টাকা আছে। পিকআপটির চালক মোঃ মানিক (২৫) ইং ২৪ মার্চ ২০২৫ কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড শাহীন স্কুলের সামনে রাখিয়া বাসায় যায়। পরবর্তীতে দিবাগত রাত ২৫ মার্চ ২০২৫ ভোর অনুমান-৫ ঘটিকার সময় পিকআপের নিকট গিয়া দেখি যথাস্থানে পিআপটি নাই। পিকআপটি না পাইয়া ডাক চিৎকার করিলে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে আমরা উক্ত পিকআপটি সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করিয়া কোথাও সন্ধান করিয়া পাই নাই।

এই ঘটনায় উক্ত মার্কেটের মালিক শাহ আলম বলেন ,পিক আপ চুরি যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এর জন্য সিসি ক্যামেরা সহ আরো পাহারাদার নিশ্চিত করব।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কর্ণফুলী টানেলে সড়ক দুর্ঘটনায় আরও এক আনসার সদস্যের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় আহত আনসার সদস্যদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল দুইজনে। শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আনসার সদস্য সুলতান মিয়া মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান।এর আগে একই দুর্ঘটনায় আনসার সদস্য মো. আব্দুল জব্বার ঘটনাস্থলেই ইন্তেকাল করেন।

মো. আশিকউজ্জামান জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মোট ২৩ জন অঙ্গীভূত আনসার সদস্য আহত হন।আহতদের মধ্যে ১৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দিয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন সদস্যদের একজন আইসিইউতে চিকিৎসাধীন, একজন (গাড়িচালক) হাসপাতালের ওয়ার্ডে ভর্তি, তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএমএইচে রেফার্ড করা হয়েছে। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সর্বোচ্চ চিকিৎসা-সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, দগ্ধ ১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন দগ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের কন্ট্রোল রুম জানায়, বিকেল ৩টায় আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ইউনিট পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলোচিত খবর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যান।এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াত আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পৌঁছান তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বাসায় জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ