আজঃ বুধবার ২১ জানুয়ারি, ২০২৬

শ্রমিকদল নেতা জাফরুল হাসানের স্মরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের প্রখ্যাত শ্রমিকদল নেতা জাফরুল হাসানের স্মরণ সভা উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল ১১ এপ্রিল শুক্রবার বিকেলে নগরের নুর আহমেদ সড়কস্হ নসিমন ভবনের দলীয় কার্যালয়ে শ্রমিকদল নেতা এস এম জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাস্টার সফিকুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিকদল নেতা নজরুল ইসলাম মিয়াজি, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ বাবলু,, মিজানুর রহমান, ছালে আহমেদ, মোহাম্মদ সেলিম, জসিম উদ্দিন, মোহাম্মদ সোহেল, জাকির হোসেন মিন্টু, বিদ্যুৎ, তারেক, বাবলু দাস, রবিন, তপন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউনুস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী ১৮ এপ্রিল শ্রমিকদল নেতা মরহুম জাফরুল হাসানের স্মরণ সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের শ্রমিকদলের সকল নেতাকর্মীদের উপস্থিত থেকে স্মরণ সভাকে সফল করতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আব্দুল মাবুদ সওদাগর রোড দোকান মালিক সমবায় সমিতি’র নব নির্বাচিত কার্যকরী পরিষদ ২০২৬-২৮ শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১৯ জানুয়ারি সকাল ১০.০০ ঘটিকায় সি ইপিজেড ব্যারিস্টার কলেজ সংলগ্ন আব্দুল মাবুদ সওদাগর রোডস্থ মাঠে অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ রানা এর সভাপতিত্বে ও উপদেষ্টা বাবু শ্যামল বিশ্বাস এর সঞ্চালনায় হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী মোহাম্মদ জাহেদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অন্তবর্তী কমিটির সদস্য প্রকাশ কান্তি দাশ।
উক্ত অনুষ্ঠানে প্রবিএ গীতা পাঠ করেছেন শ্রী আপেল দেবনাথ মহোদয় এবং প্রবিএ এিপিটক পাঠ করেছেন সন্জয় চাকমা।

নবনির্বাচিত কার্যকরী সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন সভাপতি মোহাম্মদ কাউসার,সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি মো: আজাদ,সহ সাধারণ সম্পাদক অনিক দে,অর্থ সম্পাদক ইকবাল বাহার,সহ অর্থ সম্পাদক সুমন সওদাগর, সাংগঠনিক সম্পাদক হৃদয় কুমার দে, সমাজ ও ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল হক সুমন,প্রচার ও দপ্তর সম্পাদক মো: ইব্রাহীম, সদস্য দীপন চাকমা,আজিজ মিয়া।
উপদেষ্টা সদস্য হলেন – সাইফুল ইসলাম মিয়া,বাবু শ্যামল বিশ্বাস, হাজী মোহাম্মদ জাহেদ হোসেন, স্বপন গোলদার,মনির হোসেন,আফজাল হোসেন।
এছাড়া উপ কমিটির সদস্য হলেন যারা,

মোহাম্মদ আবুল কাশেম,নাঈম উদ্দিন রানা,মোহাম্মদ হিরো, মোহাম্মদ নুর আলম,ইয়াছিন উদ্দিন, শাকিল বড়ুয়া।এতে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ।

নবনির্বাচিত কার্যকরী সদস্যদের শুভেচ্ছা বক্তব্য, উপস্থিত সদস্যদের সাথে পরিচয় শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুর রহিম। তিনি ব্যবসায়ীদের একতা সততার উপর গুরুত্ব দিয়ে সংগঠন এর উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন

সমিতির নিয়ম কানুন মেনে চলা, একে অপরের সহযোগী হিসেবে কাজ করা,রাস্তায় সাধারণ মানুষের চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে সে দিকে গুরুত্ব দিয়ে সকলকে সততার সঙ্গে ব্যবসায় পরিচালনা আহবান জানিয়ে ধৈর্য্য সহকারে অনুষ্ঠানে থাকায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবে শতাধিক গণমাধ্যম কর্মচারীর মাঝে কম্বল বিতরণ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক কর্মচারীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাব ও পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আজাদ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সহসভাপতি হেলাল সিকদার এবং সোনালী কণ্ঠের ব্যুরো প্রধান প্রণয় দাশ গুপ্ত শিমুল।

প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, শীতবস্ত্র বিতরণ একটি মহৎ ও মানবিক উদ্যোগ। যাদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে, তা তাদের জন্য উপহারস্বরূপ। তীব্র শীতের এই সময়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরের মানুষ যদি এভাবে শীতার্তদের পাশে দাঁড়ায়, তাহলে মানবিকতার জয় হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী এবং প্রেস ক্লাবের উপকমিটির উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত। এছাড়া বক্তব্য দেন প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ ও আজিজা হক পায়েল। অনুষ্ঠান শেষে শতাধিক গণমাধ্যম কর্মচারীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আলোচিত খবর

গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Oplus_131072

আওয়ামী লীগ সরকার পতনের পর গণভবনে তৈরি করা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

Oplus_131072

রাজনৈতিক দলের নেতা ও সরকারের অন্যান্য উপদেষ্টাদের নিয়ে মঙ্গলবার বিকালে জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি।


রাজনৈতিক দলগুলোর নেতা ও সরকারের উপদেষ্টাদের নিয়ে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ছবি: পিআইডি

আরও পড়ুন

সর্বশেষ