আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

পূর্বধলায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ২ জন গুরুতর আহত।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণা। নেত্রকোনার পূর্বধলায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের খলিশাউড় বনপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় সকাল সাড়ে ৫টার দিকে।

আহতরা হলেন, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রামপুরা গ্রামের আঃ সালাম এর ছেলে পিক-আপ ভ্যানের ড্রাইভার মোঃ রাসেল মিয়া (২০) এবং একই উপজেলার নাজিরপুর গ্রামের মৃত সাত্তার এর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা হতে ছেড়ে আসা মালমাল বোঝাই একটি নীল পিকআপ (ঢাকা মোট্রো ন-১২-৯৮৯৮) শ্যামগঞ্জ-বিরিশিরি গামী মহাসড়কে উপজেলার ৯ নং খলিশাউর ইউনিয়ন বনপাড়া নামক স্থানে পিকআপের গতি নিয়ন্ত্রণ হারিয়ে জিগার গাছের সাথে ধাক্কা লেগে পিকআপের সামনে অংশটুকু জিগার গাছের সাথে আটকে যায়। এতে পিকআপের ভিতরে থাকা ডাইভার এবং একজন যাত্রী আটকে পড়ে। পাশে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা দুর্ঘটনার আওয়াজ শুনতে পায়। পরে দ্রুত ছুটে গিয়ে মুসলিরা ও স্থানীয়রা দুজনকে আটকা পড়া দেখে অনেক চেষ্টা করে বের করার জন্য। কিন্তু গাড়ীর সামনে অংশ গাছের সাথে ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়ায় আটকে যাওয়ার তারা উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস ও থানায় ফোন করে।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার ২ ঘন্টার চেস্টার দুইজনকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুইজনের অবস্থা গুরুতর দেখে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে দুজনেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
পিকআপ ভ্যানে চালকসহ মোট ৪ জন ছিলেন। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আহত দুজনেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ