আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নাম পরিবর্তন দাবিতে উত্তাল কালিয়াকৈর ডিজিটাল ইউনিভার্সিটি।

শাহিদুল ইসলাম কালিয়াকৈর প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। সম্প্রতি শিক্ষার্থীরা কালিয়াকৈর ডিজিটাল ইউনিভার্সিটি নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। একইসঙ্গে, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা ভেঙে কার্যক্রম চালুর চেষ্টা করেছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভে ফেটে পড়েন। ফলে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের ভাষ্য, এই বিশ্ববিদ্যালয় শুধু কালিয়াকৈরের নয়, এটি জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠান। তাই এর নাম হওয়া উচিত বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি। আমাদের এই দাবি সম্পূর্ণ যৌক্তিক।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ,সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট প্রশাসন কাজ করছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, দগ্ধ ১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন দগ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের কন্ট্রোল রুম জানায়, বিকেল ৩টায় আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ইউনিট পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রামে প্রতীক নিয়ে তর্ক-বিতর্কেং ভাতিজার হাতে চাচা ছুরিকাঘাত ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানাধীন একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে মো.নুরুল আফসার (৪৫) নামের এক ভোটার আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই থানাধীন হাজী দাউদ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ঘটনা ঘটে। আহত নুরুল আফসার আকবর শাহ এলাকার বশির মোহাম্মদ বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা রবিউল হোসেন বলেন, নুরুল আফসার ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রের দিকে যাচ্ছিলেন।এসময় ভোটকেন্দ্রের সামনে স্থানীয় ইমন ও তার ভাইয়ের সঙ্গে নুরুল আফসারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল আফসারকে ছুরিকাঘাত করা হয়। নুরুল আফসার ও ইমন একই এলাকার বাসিন্দা। পরবর্তীতে স্থানীয়রা নুরুল আফসারকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন।বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, চাচা-ভাতিজার মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে চাচাকে ছুরিকাঘাতে করা হয়। ভোটকেন্দ্রের অনেক দূরে এ ঘটনা ঘটেছে।এটা ভোট সংশ্লিষ্ট কোনও ঘটনা নয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা তিনি জানান।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ