আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

আগুন আতঙ্কে চলন্ত ট্রেন থেকে দম্পতির লাফ, সন্তানের মৃত্যু।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগুন আতঙ্কে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়া দম্পতির ৮ মাসের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই দম্পতি। মঙ্গলবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের কাছে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। এতে নিহত হয়েছে হামদান নামে ৮ মাস বয়সী এক ছেলে শিশু। আহত অবস্থায় তার বাবা আব্দুর রাজ্জাক ও মা লিজা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আহত রাজ্জাক ও লিজা কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা। সাতকানিয়া স্টেশন থেকে প্রবাল এক্সপ্রেস ট্রেনে তারা কক্সবাজার যাচ্ছিলেন।
চট্টগ্রাম রেলওয়ে (জিআরপি) থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, প্রবাল এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টা ২৫ মিনিটে লোহাগাড়ার আধুনগর স্টেশনের আগে রশিদের পাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের ‘থ’ বগিতে ট্রান্সমিটারে আগুনের সূত্রপাত হয়। তবে এতে ওই বগির কেউ হতাহত হননি। আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে স্থানীয়দের সহযোগিতায় রেল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু আগুন লাগার ঘটনা শুনে ‘খ’ বগি থেকে আতঙ্কিত হয়ে যাত্রী আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী লিজা চলন্ত ট্রেন থেকে লাফ দেন। লিজার কোলে ছিল সন্তান হামদান।

ওসি শহীদুল বলেন, হামদান ঘটনাস্থলে নিহত হয়। আব্দুর রাজ্জাক ও লিজা আক্তার গুরুতর আহত হয়েছেন। তিনজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, আহত আব্দুর রাজ্জাক ও লিজা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভোটের লাইনে -১ জন ও খুলনায় হট্টগোলে -১ জন নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
চট্টগ্রাম নগরীতে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মনু মিয়া (৫৫)। তিনি চট্টগ্রাম–১৪ আসনের বাগমনিরাম ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতারা।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

আরও পড়ুন: ঢাকা-৫ আসনে ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে অসন্তোষ ভোটাররা বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ ১১ দলীয় জোটের ১০ সদস্য অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনে প্রবেশের সময় সাংবাদিকরা বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে জোটের নেতারা কোনো মন্তব্য করেননি। তবে বৈঠক শেষে তারা ব্রিফিং করবেন বলে জানা গেছে।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ