আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

অসদাচরণের অভিযোগে ডেপুটেশনে থাকা চিকিৎসকের বদলি।

সাঘাটা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেপুটেশনে কর্মরত এক চিকিৎসককে অসদাচরণের অভিযোগে বদলি করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসক হলেন মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সানজিদা আক্তার সেতু।

জানা গেছে, ডা. সানজিদা আক্তার সেতু পূর্বে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তাঁকে ডেপুটেশনে এনে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসারের দায়িত্ব দেন তৎকালীন সিভিল সার্জন।

ঘটনার সূত্রপাত ঘটে গত ১৫ মার্চ সকালে। স্থানীয় এক মারপিটের ঘটনায় অন্তঃসত্ত্বা মোছা. পাপিয়া বেগম নামের এক নারী আহত হন। তাঁর পরিবার চিকিৎসার জন্য তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডা. সানজিদা তাঁকে ভর্তি না করে অবহেলা করেন বলে অভিযোগ উঠে। এ সময় রোগী ও স্বজনদের সঙ্গে অসদাচরণও করেন তিনি।

পরবর্তীতে ভর্তি না নেওয়ার কারণ জানতে চাওয়া হলে স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. আনসারুজ্জামান রেজুয়ানের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। এমনকি রোগীর উপস্থিতিতে সাংবাদিকদের জুতা পেটা করার হুমকিও দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি তদন্ত করে বগুড়া জেলার মাদারগঞ্জ ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে তাঁকে বদলি করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাটমোহরের রামনগর ঘাটে বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ একযুগেও করা হয় নাই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর ঘাটে নির্মিত বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ করার প্রকল্প গ্রহণ করা হয়।
প্রকল্প কাজের বেজ বা ভিত্তি স্থাপন ,দুই পাশে সাইড পিলার এবং নদীর মাঝে পৃথক দুইটি পিলার নির্মাণ করা হয়। কিন্তু রহস্যজনক কারনে ব্রিজের ভিম,ছাদের কাজ না করে, অস্থায়ী সরু বেইলি ব্রিজ দেওয়া হয়। বর্তমানে বেইলি ব্রিজটির নাট- বোল্ট প্লেট,সিড খুলে নড়বরে হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে।

ওয়ান-ওয়ে বেইলি ব্রিজে উপর দিয়ে ভারি যানবাহন চলাচল করতে পারে না। অধিক ব্যস্ততম চাটমোহর- ছাইকোলা-কাচিকাটা সড়কের রামনগর ঘাটে বড়াল নদীর উপর নির্মাণ করা হয় ঐ বেইলি ব্রিজ। এলাকাবাসী দাবীর প্রেক্ষিতে রামনগরের নদীর মাটির ক্রসবাঁধ অপসারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু প্রায় একযুগ পরও এখানে পাকা স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয় নাই।

আজ ১৮ ফেব্রুয়ারি বেইলি ব্রিজ এলাকায় সরোজমিনে গিয়ে দেখা যায়,অপসারিত মাটির ক্রস বাঁঁধের নদী বক্ষ থেকে মাটি অপসারণ করা হয় নাই। ফলে বড়াল নদীর সরাসরি পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে।অপর দিকে বড়াল নদীর ঐতিহ্য হারাতে বসেছে। রামনগর ঘাটের পাকা ব্রিজ নির্মাণ কাজের তদন্ত এবং বেইলি ব্রিজটি অপমারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণের অসমাপ্ত কাজ সমাপ্ত করা আশু প্রয়োজন।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ উর রহমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ উর রহমান।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ