আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চৌদ্দগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪দিনব্যাপি বইমেলার উদ্ভোধন।

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশ^সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ৪দিন ব্যাপি ভ্রাম্যমান বইমেলার শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ফিতা কেটে মেলার শুভ উদ্ভেধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

বিশ^সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ দেবজ্যোতি মন্ডলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন, যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান, দপ্তর সম্পাদক শাহিন আলম, বিশ^ সাহিত্য কেন্দ্রের সংগঠক মনিরুজ্জামান, বিক্রয় কর্মকর্তা আবুল কাশেম বাবুল।

ভ্রাম্যমান বইমেলাটি আগামী ২৬শে এপ্রিল পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে চলমান থাকবে। এই সময়ে ভ্রাম্যমান বইমেলা থেকে পছন্দের বই ক্রয়, বইপড়াসহ বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে। মেলা কমিটি আরও জানায়, আগামী ২৬শে এপ্রিল সমাপনী দিনে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সবাইকে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চা করতে হবে-  ইফতার ও দোয়া মাহফিলে আবু সুফিয়ান, এমপি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জিইসি মোডস্থ একটি রেস্টুরেন্টে গত ১৪ মার্চ শনিবার সম্পন্ন হয়েছে। মহাফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।

ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম এর সভাপতি এ.জেড.এম ফারুকের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো. ফিরোজ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন – সমিতির উপদেষ্টা লায়ন আবুল কাশেম এমজেএফ,উপদেষ্টা  চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সাবেক ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ মোতাহার উদ্দিন, উপদেষ্টা মোঃ নুরনবী,   বন গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন  বিভাগীয় কর্মকর্তা ও সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও সাবেক উপদেষ্টা এম..জহিরুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -সাধারণ  সম্পাদক – মো. জিল্লুর রহমান, যুগ্ন -সাধারণ সম্পাদক কিরন শর্মা, সাংগঠনিক সম্পাদক ও চবি  অধ্যাপক- ড. আব্দুল করিম, দপ্তর ও প্রকাশনা সম্পাদক  – এড. আবু হানিফ, সহ সভাপতি – মো. তসলিম, ৬ নং আঞ্চলিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাহার,

ভোলা জেলা ছাত্র ফোরামের সাবেক সাধারণ সম্পাদক – রাসেল মির্জা, বিভাগীয় শ্রমিক দলের সদস্য মোঃ ইব্রাহিম ফরাজী,  ভোলা জেলা সমিতির স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য সচিব মোঃ  শেখ শরীফ, ৪ নং আঞ্চলিক পরিষদের সাধারণ সম্পাদক  মোঃ . নজরুল ইসলাম দুলাল,১নংআঞ্চলিক পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব  আবুল কাশেম মাস্টার, সহ- সভাপতি আমিনুর রহমান লিটন, ২নং আঞ্চলিক পরিষদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকাশ,

সহ- সভাপতি – মো. আলমগির, ৩নং আঞ্চলিক পরিষদের  সহ-সভাপতি  ফিরোজ কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির  আজীবন সদস্য সেলিম খলিফা, লিবার্টি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান  এবং সমিতির আজীবন সদস্য মাহবুবুর রহমান সেলিম,  ৪নং   আঞ্চলিক পরিষদের  সহ-সভাপতি জুয়েল রানা,  ৪নং   আঞ্চলিক পরিষদের যুগ্ন – সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  ৫নং আঞ্চলিক পরিষদের  সভাপতি হাফেজ মাওলানা মো. মোসলেহ উদ্দিন।

মাহফিলে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান বলেন-পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসে সবাইকে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চা করতে হবে। তিনি বলেন, মানবতার সেবা সব চাইতে বড় সেবা। সামাজিক সংগঠন গুলোর স্বেচ্ছাসেবকরা  সমাজের মানুষের জন্য কাজ করে থাকে।

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ