আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

হাটহাজারীতে ফের ডাকাতি, সেনা সদস্য গুলিবিদ্ধ

হাটহাজারী প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতের গুলিতে মুহাম্মদ শহীদুল ইসলাম (২৮) নামে সেনাবাহিনীর এক সৈনিক আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএচ) পাঠানো হয়েছে।তিনি উপজেলার মেখল ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

এদিকে খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, হাটহাজারী বাস স্টেশন মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে অস্ত্র নিয়ে চারজন মুখোশ পরিহিত যুবক ঢুকে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে নেয়।

বাড়ির পাশের দোকানটি চালায় শহীদুলের ভাই রাশেদুল ইসলাম ও আমিনুল ইসলাম। দোকানে বিকাশ ও নগদের পরিবেশক হিসেবে তারা লেনদেন করতেন। রাত দুইটার দিকে রাশেদুল বাড়ি ফিরতে দেরি হওয়ায় মোবাইলে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে গিয়ে আমিনুল অস্ত্রধারী ডাকাতদের দেখতে পান। এরপর বাইরে এসে ‘ডাকাত, ডাকাত’ চিৎকার করলে তার ভাই শহীদুলও বের হয়ে দোকানে যান। এসময় ডাকাতরা শহীদুলকে গুলি করে পালিয়ে যায়।

তারা দুটি ক্যাশবাক্সের টাকা ও দোকানের বিভিন্ন মালামাল নিয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলেও জানান স্থানীয়রা।

হাটহাজারী থানার ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল শনিবার গভীর রাতেও হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ৬নং ওয়ার্ডে একটি বাড়িতে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

পুলিশের ১ হাজার ৩৩০টি, ব্যক্তিগত হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা যায়নি-আইজিপি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশের ১ হাজার ৩৩০টি, ব্যক্তিগত হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা যায়নি-আইজিপি।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ