আজঃ বুধবার ১৭ জুন, ২০২৬

কবি নজরুলকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বরিশালে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কবিতা উৎসব ।

রিপন শান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রেম দ্রোহ সাম্য ও মানবতার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জন্মজয়ন্তীর অনবদ্য শুভেচ্ছা জানিয়ে প্রাচ্যের ভেনিস বরিশালে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কবিতা উৎসব ২০২৫ ।

জাতীয় সাহিত্য সংগঠন কবিসংসদ বাংলাদেশ ও বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশালের যৌথ আয়োজনে, বরিশাল বিভাগীয় সরকারী গণগ্রণ্হাহাগারের সেমিনার হলে বৃহত্তর বরিশালের লেখক সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সৃজনশীল উৎসব ।

বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশাল ও বরিশাল জেলা জাসাসের আহবায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে, জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জামান মনিরের ব্যবস্থাপনায় ও বরিশাল বেতারের বাচিকশিল্পী মায়াবী নুপুরের সঞ্চালনায়- বাংলাদেশ কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি শিক্ষাবিদ কবি মুস্তাফা হাবীব । উৎসবের শুভ উদ্বোধন করেন- বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক । প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- শেকড় সাহিত্য সংসদ বরিশালের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক বাংলাদেশ বাণী ও মুক্তবুলি সম্পাদক সাংবাদিক আযাদ আলাউদ্দিন, বর্ণমালা সাহিত্য পরিষদ ফরিদপুরের সভাপতি কবি আবু জাফর দিলু, জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রোদসী

কৃষ্টিসংসারের চেয়ারম্যান কবি রিপন শান, কবি সুকান্ত সাহিত্য পরিষদের সাবেক সাহিত্য সচিব ও বরিশাল ব্রজমোহন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি লিমা মেহেরিন , সাপ্তাহিক ভিন্নমাত্রা সম্পাদক ও ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান কবি মোহাম্মদ মাসুম বিল্লাহ, কবিসংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক ও কবিসংসদের আমেরিকা শাখার সভাপতি কবি-কণ্ঠশিল্পী মারফিয়া খান ।

অনুষ্ঠানে কবি নজরুলকে নিবেদন করে কবিতা পাঠ করেন- কবি কণ্ঠশিল্পী জাকির হোসেন সবুজ, কবি রিসালাত মীরবহর, কবি মায়াবী কাজল, কবি রুদ্র শামীম সহ নবীন প্রবীণ কবিকূল । নজরুল সঙ্গীত , নজরুলকে নিবেদিত সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন- বাংলাদেশী সাংস্কৃতিক জোটের একঝাঁক শিল্পী ।

উৎসবে বক্তারা বলেন- নজরুল শুধু আমাদের জাতীয় কবি বা বিদ্রোহী কবি নন । তিনি আমাদের গণজাগরণের কবি ভালোবাসার কবি । আমাদের অস্তিত্বের সমগ্র ভূভাগ জুড়ে সদা বিরাজমান নজরুলের সার্বজনীন মানবিক মূল্যবোধ। আমাদের সকল সংগ্রামে আমাদের সকল সঙ্কটে নজরুলের সৃষ্টিসম্ভার উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করেছে। সাম্প্রদায়িক ভেদ-বিভাজন গালাগালি-দলাদলিকে প্রতিহত করে নজরুল এই বিশ্বজগতে গলাগলি প্রতিষ্ঠার অদম্য সারথী । কবিতা-গান- সাংবাদিকতা- সমাজকর্ম সর্বত্রই নজরুল সব্যসাচী এক ধুমকেতুর নাম । মাত্র ৪৩ বছরের সবাক জীবনে নজরুল বাংলা সাহিত্যে যা উপহার দিয়েছেন- প্রায় নব্বই বছরের পুরো জীবদ্দশায় তিনি যদি সজীব থাকতেন, তবে বিশ্বসাহিত্যের ইতিহাসে অনন্য এক মহাবিপ্লব ঘটতে পারতো । কবি জীবনানন্দ, মুকুন্দ দাস, মোজাম্মেল হক, আহসান হাবীব, আসাদ চৌধুরীর নদীবিধৌত বরিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদন করে আজকের বাংলাদেশ কবিতা উৎসব বাংলা কবিতার সাংগঠনিক বিকাশ ও বিন্যাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হোক ।।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আফরোজা আব্বাসকে নিয়োগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকে হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ এর ধারা-৮(১) এবং ধারা-৮ (২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে নিম্নবর্ণিত শর্তে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, যোগদানের তারিখ হতে চেয়ারম্যানের কার্যকাল পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে; তবে উক্ত মেয়াদ সমাপ্তির পূর্বে সরকার ইচ্ছে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। তিনিও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে যেকোনো সময় স্বীয় পদ ত্যাগ করতে পারবেন। এ নিয়োগ অবৈতনিক।

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টের আওতায় “জিংক ধান ১০২” শীর্ষক একটি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১৪ জুন) বিকেলে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া গ্রামে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। 

উক্ত কৃষক মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকের মাঝে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম মানবদেহে জিংক এর প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২,  ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি তার বক্তব্যে সকলের প্রতি জিংক ধানের চাষাবাদ পদ্ধতি, জিংক ধানের আবাদের সম্প্রসারণ ও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাসেল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছা: ইবনে হারেসা, লোহাগাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, উক্ত গ্রামের মধ্য চাপাপড়া নকশবন্দী জামে মসজিদের ইমাম সাহেব মোঃ তৈয়বুর রহমান এবং ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান সহ মিডিয়া ব্যক্তিত্ব।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ