আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির ১৮ তম সাধারণ সভা।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের রোগীকল্যাণ সমিতির ১৮ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি ও রোগীকল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ডা. রবিউল হোসেন। হাসপাতাল সমাজসেবা অফিসার ও রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রিয়াংকা মুহুরী সভায় সমিতির বিগত অর্র্থ বছরের আয়-ব্যয় হিসাব বিবরণী ও বাজেট উপস্থাপন,

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনা নীতিমালা মোতাবেক রোগী কল্যাণ সমিতির গঠনতন্ত্র সংশোধন ও সংযোজন সংক্রান্ত বিষয়াদি উপস্থাপন করেন। বক্তব্য রখেন, জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম এর সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, পি.এইচ.টি সেন্টার, চট্টগ্রাম এর সহকারী পরিচালক মোহাম্মদ কামরুল পাশা ভুইঁয়া, সমিতির সহ- সভাপতি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, কোষাধ্যক্ষ চীফ কনসালটেন্ট ডা. মো. নাসিমুল গনি চৌধুরী, সহ-সম্পাদক জিয়াউদ্দিন খালেদ চৌধুরী,সদস্য মোহাম্মদ জাহাংগীর মোস্তফা,এমদাদুল আজিজ চৌধুরী, আজীবন সদস্য খন রঞ্জন রায়, অধ্যক্ষ মিল্টন কুমার নাথ প্রমূখ।

এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির কার্যকরী পরিষদ (২০২৫-২০২৭) গঠন করা হয়। এতে আস্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনকে সভাপতি (পদাধিকার বলে), জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালকের প্রতিনিধি সহ- সভাপতি(পদাধিকার বলে), হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, আলহাজ্ব বোরহানা কবির সহ-সভাপতি নির্বাচিত হয়। নির্বাচিত অপরাপর সদস্যরা হলেন, সমাজসেবা অফিসার প্রিয়াংকা মুহুরী সাধারণ সম্পাদক (পদাধিকার বলে), চীফ

কনসালটেন্ট ডা. মো. নাসিমুল গনি চৌধুরী কোষাধ্যক্ষ (পদাধিকার বলে), জেসমিন সুলতানা পারু, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী সহ-সম্পাদক, আলহাজ্ব মিনু আলম, এস.এম. হারুন-অর-রশিদ, রোকেয়া জামান, মোহাম্মদ জাহাংগীর মোস্তফা, লায়ন মুহাম্মদ জানে আলম,শাহিন শিরীন, আলহাজ্ব এমদাদুল আজিজ চৌধুরী,
আলী তালুকদার, খন রঞ্জন রায় কার্যকরী সদস্য।
অন্যদিকে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদও (২০২৫-২০২৭) গঠন করা হয়। এতে আলহাজ্ব আবুল বসর আবু চেয়ারম্যান, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, বেগম খালেদা আদিব আউয়াল,আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, মোহাম্মদ ফয়সাল, অধ্যক্ষ মিল্টন কুমার নাথ, জয়নাল আবেদীন সদস্য নির্বাচিত করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দিনাজপুরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।উদ্বোধন শেষে খালের পাড়ে একটি বৃক্ষ রোপণ করেন তিনি।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২ টায় কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের সাহাপাড়ায় এই খাল পূনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের ৫৩টি জেলায় খাল পূনঃখনন কাজের উদ্বোধন করা হয়। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।পরে প্রধানমন্ত্রী রহমান তারেক রহমান খালের পারে স্থানীয় বিএনপি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি, পানি সম্পদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, দিনাজপুর-১ আসনে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনে এমপি সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।প্রসঙ্গত, দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া থেকে মুকুন্দপুর পর্যন্ত প্রায় ১২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে কাহারোল উপজেলার বিস্তীর্ণ কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এই খাল পুনঃখননের ফলে প্রায় ১২০০ হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে। একই সঙ্গে প্রায় ৪০ বর্গকিলোমিটার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমে যাবে বলে আশা স্থানীয়দের।

এরপরে বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

তারপরে গোর এ শহীদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেওয়ার মাধ্যমে দিনাজপুরের সফর শেষ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ