আজঃ সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬

মোহনগঞ্জ অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বস।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার মোহনগঞ্জে নিষিদ্ধ জালের গুদামে অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছ। নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের সুতা পট্টিতে আরাফ এন্টারপ্রাইজ’নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মশারি জাল ও কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন।সোমবার (২ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এম কাদেরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৩০টি চায়না দুয়ারি ও ১১৮টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল উপজেলা চত্বরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ ও থানার কয়েকজন পুলিশ সদস্য সঙ্গে ছিলেন।জানা গেছে, এসব জালের বাজারমূল্য আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা। নিষিদ্ধ এই জালগুলো মাছের পোনাসহ ছোট মাছ নিধনে ব্যবহৃত হয়, যা দেশের দেশীয় মাছের প্রজাতি ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এম কাদের বলেন,“নিষিদ্ধ জাল ব্যবহার করে জলজ সম্পদ ধ্বংস করা হচ্ছে। দেশীয় মাছের প্রজাতি বিলুপ্ত হওয়ার মুখে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

উল্লেখ্য, বাংলাদেশে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার মৎস্য সংরক্ষণ আইনে নিষিদ্ধ। এগুলোর ব্যবহার ও বিপণন দণ্ডনীয় অপরাধ।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জলজ জীববৈচিত্র্য রক্ষায় আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের প্রয়োজন রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যশোরে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় এয়ার গান ও পিস্তল আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে চারটি ভারতীয় এয়ার গান ও একটি বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার হয়েছে।

বিজিবি জানায়, গভীর রাতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় এয়ার গান, একটি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অবৈধ অস্ত্র আটক সম্ভব হচ্ছে।

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন নিজস্ব প্রতিবেদক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন দেশের বিভিন্ন নারী নেত্রী ও অধিকারকর্মীরা।রোববার ৮ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তারা এ আবেদনপত্র জমা দেন।

আলোচিত খবর

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা সংক্রান্ত কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান – ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিছুটা সময় চাওয়া হয়েছে। তবে সরকারের হাতে এখন মাত্র দুইটি কার্যদিবস বাকি রয়েছে। এই সীমিত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করা সম্ভব নয় বলেই বিষয়টি এ পর্যায়ে এগোচ্ছে না।

আরও পড়ুন

সর্বশেষ