আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা হামিদুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

বিজয় রায়,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা হামিদুরের রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের পলাশ চত্বর এলাকার বীর মুক্তিযোদ্ধা (অবসবপ্রাপ্ত পশু চিকিৎসক) হামিদুর রহমান (৮৩) অসুস্থতাজনিত কারণে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পৌরশহরের ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় রাণীশংকৈল ইউএনও শাফিউল মাজলুবিন রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান। পরে ওই মাঠেই জানাজা শেষে পৌরশহরেরর পাঁচপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ