আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে আরও একজনের করোনা শনাক্ত।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও একজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আক্রান্ত যুবক (২৭) নগরের হালিশহর এলাকার বাসিন্দা।মঙ্গলবার বেসরকারি এপিক হেলথ কেয়ারে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। গত ৪ জুন, ৬ জুন ও ৯ জুনের করোনা পরীক্ষায় চট্টগ্রামে ৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদের মধ্যে ২ জন নারী।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন একজন। সরকারি পর্যায়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে কিটের কিছুটা সংকট রয়েছে। কয়েকদিনের মধ্যে এ সংকট কেটে যাবে। তবে বেসরকারি হাসপাতালগুলোতে কোনও সংকট নেই।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম হোসেন জানান, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। করোনা থেকে বাঁচতে ভিড় এড়িয়ে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে।

এদিকে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, চমেক হাসপাতাল, সিভাসু, বিআইটিআইডি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া চসিকের পক্ষ থেকে সার্ভিস সেন্টার চালু করা হবে। এই কেন্দ্র থেকে মানুষ করোনার বিষয়ে তথ্য পাবেন।

প্রসঙ্গত, চট্টগ্রামে ২০২০ সালে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়। এরপর দুই বছরে ১ লাখ ২৯ হাজার ৫১৭ জন রোগী চিকিৎসা নেন, মারা যান ১ হাজার ৩৭০ জন। আইসিডিডিআরবির গবেষকরা করোনার নতুন ধরন- এক্সএফজি ও এক্সএফসি শনাক্তের কথা জানিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে : সেনাপ্রধান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর উপস্থিতিতে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি দায়িত্ব পালনে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করার জন্য দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি ও চ্যালেঞ্জসমূহ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় সেনাপ্রধান চট্টগ্রামের সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
এছাড়াও সভায় তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভাগীয়, জেলা প্রশাসন এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ৪টি যানবাহনকে জরিমানা ডাম্পিং ৮টি হিউম্যান হলার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে অভিযান চালিয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নগরীর সিরাজউদ্দৌলা রোড ও মুরাদপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।এ সময় দুটি যানবাহনকে ৪টি গাড়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৮টি হিউম্যান হলারকে ডাম্পিং করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, নগরীর সড়কগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। ৪টি যানবাহনকে জরিমানার পাশাপাশি অনেককে সড়ক আইন মেনে চলতে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ