আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

রাণীশংকৈলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার আহ্বান।

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্ট ও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রাণীশংকৈলের যৌথ উদ্যোগে রাণীশংকৈল ডিগ্রি কলেজের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি শাফিউল মাজলুবিন রহমান।
গুরুত্বপূর্ণ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, রুয়েটের অধ্যাপক ড. মো. এমদাদুল হক ও ড. মো. আবু সাঈদ, অ্যাডভোকেট মুহাম্মদ কামরুজ্জামান, সরকারি অধ্যাপক আবু হানিফ, দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম, এখন টিভির শিক্ষা প্রতিবেদক ফরহাদ বিন নূর, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা।

অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন। অনুষ্ঠানে মোট ৮৮ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সঞ্চালনায় ছিলেন ট্রাস্টের সদস্য সচিব ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আসহাব আসিফ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেরাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র মো. শাহরিয়ার রাসেল, মো. সুবহান আলী হৃদয় ও কুয়েটের মিনহাজুল হামিদ মাহি প্রমূখ।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু ভালো ছাত্র হলেই চলবে না, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জন করাও জরুরি। ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত, ন্যায্য ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই।”

এই সংবর্ধনা অনুষ্ঠান নতুন প্রজন্মকে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ