আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

কলমাকান্দা বিজিবির অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ খারনই বিওপি’র একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৬ সদস্যের টহল দল সীমান্ত পিলার ১১৭৬/৩-এস হতে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারনই এলাকায় মদগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার কৃত মদের মধ্যে রয়েছে ভারতীয় এসি ব্ল্যাক এবং আইস ভটকা ব্র্যান্ডের মোট ৪৭ বোতল মদ। এগুলো যথাযথ প্রক্রিয়ায় নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা বিশেষ ভুমিকা রাখছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, দগ্ধ ১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন দগ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের কন্ট্রোল রুম জানায়, বিকেল ৩টায় আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ইউনিট পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রামে প্রতীক নিয়ে তর্ক-বিতর্কেং ভাতিজার হাতে চাচা ছুরিকাঘাত ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানাধীন একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে মো.নুরুল আফসার (৪৫) নামের এক ভোটার আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই থানাধীন হাজী দাউদ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ঘটনা ঘটে। আহত নুরুল আফসার আকবর শাহ এলাকার বশির মোহাম্মদ বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা রবিউল হোসেন বলেন, নুরুল আফসার ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রের দিকে যাচ্ছিলেন।এসময় ভোটকেন্দ্রের সামনে স্থানীয় ইমন ও তার ভাইয়ের সঙ্গে নুরুল আফসারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল আফসারকে ছুরিকাঘাত করা হয়। নুরুল আফসার ও ইমন একই এলাকার বাসিন্দা। পরবর্তীতে স্থানীয়রা নুরুল আফসারকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন।বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, চাচা-ভাতিজার মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে চাচাকে ছুরিকাঘাতে করা হয়। ভোটকেন্দ্রের অনেক দূরে এ ঘটনা ঘটেছে।এটা ভোট সংশ্লিষ্ট কোনও ঘটনা নয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা তিনি জানান।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ