আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বাগীশিক বারৈয়াঢালা ইউনিয়ন সংসদের শুভ অভিষেক অনুষ্ঠান।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বারৈয়াঢালা শ্রীমৎ মাধবানন্দ পুরী মহারাজের প্রতিষ্ঠিত নারায়ণ আশ্রমে ৮ জুন রবিবার বাগীশিক বারৈয়াঢালা ইউনিয়ন সংসদের শুভ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীশ্রী নারায়ণ আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি শ্রী ননী গোপাল দেবনাথ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমৎ মিটন ব্রহ্মচারী।

বাগীশিক বারৈয়াঢালা ইউনিয়ন সংসদের সভাপতি মাস্টার নেপাল চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বাবু অমৃতলাল দে। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সিনিয়র সহসভাপতি বাবু শিবু কুমার দাশ। মহান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সহসভাপতি বিপ্লব পাল চৌধুরী, সাধারণ সম্পাদক বাসু চৌধুরী, সমীর মহাজন, সবুজ পাল, ত্রিদীপ সাহা, দেবব্রত গোলদার, প্রিন্স ভৌমিক, দীপংকর চক্রবর্তী দীপ্ত, ডা. মিলন চন্দ্র দাশ।

ধর্মীয় বক্তা ছিলেন বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা বাবু বিষ্ণুচরণ দাশ, উপদেষ্টা পংকজ কুমার মন্ডল। শপথ বাক্য পাঠ করান বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সভাপতি বাবু প্রভাষ বণিক। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সহসভাপতি ভগীরত নন্দী, সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী, মিলন শীল, মাষ্টার প্রদীপ কুমার নাথ, বিকাশ দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিমুল দেব। স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক বারৈয়াঢালা ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক ঝুলন সিকদার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভোটের লাইনে -১ জন ও খুলনায় হট্টগোলে -১ জন নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
চট্টগ্রাম নগরীতে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মনু মিয়া (৫৫)। তিনি চট্টগ্রাম–১৪ আসনের বাগমনিরাম ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতারা।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

আরও পড়ুন: ঢাকা-৫ আসনে ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে অসন্তোষ ভোটাররা বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ ১১ দলীয় জোটের ১০ সদস্য অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনে প্রবেশের সময় সাংবাদিকরা বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে জোটের নেতারা কোনো মন্তব্য করেননি। তবে বৈঠক শেষে তারা ব্রিফিং করবেন বলে জানা গেছে।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ