আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নাচোলে গলা কেটে ভ্যান চালককে হত্যা।

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে রাজু আহম্মেদ (২১) নামে এক ভ্যানচালকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা এলাকা থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করে পুলিশ।  নিহত রাজু নাচোল শ্রীরামপুর গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে। 

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ভোরে সড়কের পাশে ভ্যানচালকের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না  তদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠায়। 

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে ভ্যান গাড়ির জন্য রাজুকে কে বা কারা হত্যা করে সড়কে পাশে মরদেহ ফেলে যায়। আসামিদের ধরতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ : পুলিশের জালে ১০ নারী-পুরুষ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর বাকলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে চাক্তাই ভেড়া মার্কেটের স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার কয়েকটি কক্ষে অভিযান চালানো হয়।এ সময় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান।
আটককৃতরা হলো, মাইনউদ্দিন (৩০), মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আব্দুল গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালী থানা এলাকায় সোমবার গভীর রাতে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর হলো, মো. আলমগীর হোসেন প্রকাশ আলম (৩৬), মো. তসলিম (৩৯),মো. রাসেল (২২), আরাফাত হোসেন (২২), মো. আয়াত বাদশা (২২), মো. হাসান (২২) ও মো. হৃদয় (২১)। পুলিশ জানায়, এদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৪টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, ১টি লাল-নীল হাতলযুক্ত ফোল্ডিং ছোরা, ১টি লাল রঙের প্লাস্টিকের হাতল ও কভারযুক্ত স্টিলের ছোরা এবং ১টি স্টিলের চেইন উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ