আজঃ রবিবার ২৫ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে প্রাণনাশের হুমকি এবং নতুন প্রাচীর ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার রেহাইচরে পূর্ব শত্রুতার জেরে প্রাণনাশের হুমকি এবং নতুন প্রাচীর ভেঙ্গে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা শহরের রেহাইচর টোল ঘর এলাকায় একটি অফিসে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

সংবাদ সম্মেলনে, সিরাজুল ইসলাম তার স্ত্রীর পক্ষে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমার স্ত্রী মোসাঃ সেফালি বেগম (৫৪) এর জমি ২০১৮ সালে রেহাইচর মৌজার জমি নিয়ে বিবাদীর সহিত সমস্যার সৃষ্টি হয়। তাই সুষ্ঠ বিচারের জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সার্ভেয়ার, পৌরসভার কর্মকর্তা, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয় এর সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে নিম্ন তফসিল বর্ণিত রেহাইচর মৌজায় জমি নিয়ে বিবাদীর সহিত মিমাংসা হয়, মিমাংসায় আমার স্ত্রী জমি বুঝিয়া পাই এবং আমার স্ত্রী এ যাবৎ পর্যন্ত ভোগদখল করিয়া আসিতেছি। তাই জমির চারিদিকে লম্বায় ৮০ ফিট চওড়া ৩৬ ফিট বাউন্ডারি ওয়াল নির্মান করি।

বিবাদী জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরিয়া  ২৪ জুন ২০২৫ তারিখ রাত্রী অনুমান ১২.০০ সময় হইতে ২৫ জুন ২০২৫ ইং তারিখ রাত্রী অনুমান ৩:০০ ঘটিকার মধ্যে আমাদের তৈরীকৃত নতুন বাউন্ডারী ওয়াল সম্পূর্ন ভাঙ্গিয়া ফেলে আমাদের প্রায় ৫ লক্ষ্য টাকার ক্ষতি সাধন করে। বিষয়টি নিয়ে গত ২৫ জুন ২০২৫ ইং তারিখ সকাল অনুমান ৯:০০ ঘটিকায় বিবাদী ১। মোঃ ফয়সাল আলী (২৭), পিতা-মৃত জাকারিয়া, ২। মোসাঃ তোশিকা খাতুন (২৩), স্বামী-মোঃ ফয়সাল আলী, উভয় সাং-চাঁদলাই (নামোপাড়া), ওয়ার্ড নং- ১৪,

থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। এর সহিত দেখা করিয়া আমাদের বাউন্ডারী ওয়াল ভাঙ্গিয়া ক্ষতি সাধনের কারন জানতে চাইলে বিবাদীদ্বয় আমাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করিয়া বলে যে আমাদের কোন ভাবেই বাউন্ডারী ওয়াল আর তৈরী করতে দিবে না বলিয়া বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে। 

এ বিষয়ে অভিযুক্ত ফয়সাল আলী মুঠোফোনে বলেন আমার বিরুদ্ধে অনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফরিদপুরে স্কুল শিক্ষার্থী সুরাইয়া হ-ত্যা-র বিচার দাবিতে হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ফরিদপুর উপজেলায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোছা. সুরাইয়া খাতুন হ-ত্যা-র প্রতিবাদ ও হ-ত্যা-র সাথে জড়িতদের ফাঁ-সি-র দাবিতে বি-ক্ষো-ভ মিছিল ও মানববন্ধন করেছেন স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।
ফরিদপুর উপজেলার জন্তিহার খেলার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গ্রামবাসীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


এ সময় জন্তিহার গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, শিক্ষক সাংবাদিক ও সমাজকর্মী এস এম নাহিদ হাসানের ছায়া নির্দেশনায়, মানববন্ধনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। ব্যানার-ফ্যাস্টুন হাতে ঘণ্টাব্যাপী চলা মানবন্ধনে বক্তারা নি-হ-ত সুরাইয়ার হ-ত্যা-র সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানান। তা না হলে, আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

টি-২০ বিশ্বকাপ খেলতে ভারত যাবেনা বাংলাদেশ দল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

T-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবেনা বাংলাদেশ ক্রীকেট দল। ক্রীড়া উপদেষ্টা, বিসিবি নেতৃত্ব এবং খেলোয়াড়দের
সাথে বৈঠকে এসিদ্ধান্ত হয়েছে। ্ঁ

আলোচিত খবর

নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করে জনগণের জান-মাল রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বাহারুল আলম বলেন, দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যা পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে।তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও পেশাদার আচরণ বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

এ সময় আইজিপির দিকনির্দেশনার আলোকে সকল ইউনিটকে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত পুলিশ সদস্যরা নির্বাচনকালীন চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— দ্বীপ থানাসমূহের জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ে ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধি।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। সভায় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদবীর মোট ৪৫৮ জন অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ