আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকার প্রাভা হেলথে ভুয়া করোনা রিপোর্ট, চট্টগ্রামে মামলায় সমন জারি ।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার প্রাভা হেলথের বিরুদ্ধে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।মামলার আসামিরা হলেন, ঢাকার বনানীর প্রাভা হেলথ ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. সিমিন এম. আক্তার, রিপোর্ট প্রস্তুতকারী ডা. জাহিদ হোসেইন ও জুনিয়র সায়েন্টফিক অফিসার রজোয়ান আল রিমন।আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলাটির বাদি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন, ২০২১ সালের ৭ মার্চ হার্ট অ্যাটাক করে আমি সিএসসিআর হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলাম। চারদিন থাকার পর ডাক্তার আমাকে এনজিওগ্রাম করতে বললেন। তখন আমি সিদ্ধান্ত নিলাম এনজিওগ্রাম ঢাকায় করবো। আর হাসপাতালে ভর্তি হতে হলে করোনা নেগেটিভ না হলে ভর্তি করাতো না। সেই সময়ে ইমার্জেন্সি আমার হার্টে রিং পরাতে হবে। সরকারি হাসপাতালে টেস্ট করালে রিপোর্ট পেতে সময় লাগবে। তাই অনলাইনে প্রাভা হেলথ ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন দেখে ২০ মার্চ তাদের কাছে গিয়ে করোনা টেস্ট করাই।

তিনি আরও বলেন, পরদিন ২১ তারিখ তারা আমাকে জানায় আমার করোনা পজিটিভ। কিন্তু আমাদের সন্দেহ হয়। কারণ একে তো হার্ট অ্যাটাক তার উপর করোনা, এখন তো নির্ঘাত মৃত্যু। আমার ছেলের বউ ডাক্তার।
পরবর্তীতে আমরা আবার করোনা টেস্ট করাই। ঢাকার পরবর্তীতে এ এম জেড হাসপাতালে টেস্ট করলে রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। এরপর দিন গিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হই। আমার হার্টে দুটা রিং পরানো হয়।
তিনি আরও বলেন, আমি হাসপাতালে (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন) ভর্তির একদিন পর প্রাভা হেলথ

ডায়াগনস্টিক সেন্টার থেকে আমাকে ফোন করে বললো, আপনার রিপোর্ট পজিটিভ হয়েছে। এখন আমাদের একটা প্যাকেজ আছে এক লাখ টাকার; আপনি ভর্তি হবেন কিনা। তখন আমি তাদের বললাম যে আমার করোনা রিপোর্ট নেগেটিভ ছিল, আমার রিংও পরানো শেষ। কিন্তু আপনারা প্রতারণা করে ভুয়া রিপোর্ট দিয়েছেন। আমি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

ভুয়া রিপোর্ট দেওয়ায় প্রাভা হেলথের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেওয়ার কথা জানিয়ে মামলার বাদী আইনজীবী আব্দুস সাত্তার বলেন, পরে তারা ভুল স্বীকারও করে নেয়। আমি তাদেরকে একটা লিগ্যাল নোটিশ পাঠাই। কিন্তু আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। পরে জানলাম তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, কোভিড টেস্টের ভুল রিপোর্ট দিয়ে অর্থ আত্মসাৎ, প্রতারণা এবং অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর অভিযোগে এই মামলা হয়েছে। শুনানি শেষে আদালত তিন আসামির বিরুদ্ধেই সমন জারি করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আসামিপক্ষের ‘জেরা’র জবাব দিলেন নিহত আইনজীবী আলিফের পিতা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বহুল আালোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামিপক্ষের জেরার জবাব দিয়েছেন মামলার বাদী নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পিতা জামাল উদ্দিন। বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুনানি চলাকালে তিনি কথা বলেন। এছাড়া শুনানিকালে আসামি চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য্য পুনরায় সময়ের আবেদন করেন।

যা আদালত মঞ্জুর করেন। অন্যদিকে আসামি দুর্লভ দাশ ও রুমিত দাশের পক্ষে আইনজীবী কে পি শর্মা জেরা সম্পন্ন করেন। স্বীকারোক্তি প্রদানকারী আসামি রাজীব ভট্টাচার্য্য নিজেই বাদীকে জেরা করেন। অন্য আসামিদের পক্ষ থেকেও সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৯ মার্চ নির্ধারণ করেন।আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিদের পক্ষে জেরার জন্য দিন ধার্য ছিল। নিহত আইনজীবীর পিতা ও মামলার বাদী জামাল উদ্দিন আদালতে উপস্থিত থেকে জেরার উত্তর দেন। একপর্যায়ে অসুস্থবোধ করায় তিনি চেয়ারে বসেই জেরার জবাব দেন।

শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, দ্রুত বিচার প্রত্যাশা করলেও বারবার সময় নেওয়ায় মামলার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ৭৬ বছর বয়সী বাদী অসুস্থ শরীর নিয়ে আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া অন্য সব আসামিকে আদালতে হাজির করা হয়। তাকে জেলহাজত থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থাপন করা হয়। আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।এর আগে, ২ ফেব্রুয়ারি বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার সাক্ষ্য পর্ব শুরু হয়। তদন্ত কর্মকর্তা চার্জশিটে প্রায় ৫০ জন সাক্ষীর তালিকা দিয়েছেন।

চুয়েটে প্রজেক্ট অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের যাত্রা শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর কারিগরি তত্ত্বাবধানে “ডিআরই (উজঊ) প্রজেক্ট অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম” চালু হয়েছে। উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ এবং সকল বিভাগীয় প্রধানগণ।

উল্লেখ্য, উক্ত সিস্টেমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। এর ফলে রিসার্চ প্রপোজাল দাখিল, অভ্যন্তরীণ ও বাহ্যিক পরীক্ষণ এবং সামগ্রিক গবেষণা ব্যবস্থাপনা প্রক্রিয়াটি পূর্বের তুলনায় দ্রুত ও সহজসাধ্য হবে বলে আশা করা যাচ্ছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ