আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

সত্যকে বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে উপলব্ধি করাই কারবালার শিক্ষা।

বরুন আচায্য বলাই

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ১ম দিবসে বক্তারা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাউসিয়া হক ভাণ্ডারীর (হামজার বাগ বিবিরহাট) সংলগ্ন মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মিলনায়নে প্রতি বছরের ন্যায় ধারাবাহিক ভাবে এইবারো শোহাদা-ই কারবালা

উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালার প্রথম দিনে দেশ বরেন্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাটহাজারী জিয়া উলুম কামিল মাদরাস প্রভাষক মাওলানা আরিফুল মোস্তফা। বক্তারা বলেন কুরআন ও সুন্নাহর আলোকে আহলে বাইতে রাসুল (সাঃ) গনকে ভালবাসা হচ্ছে ঈমানের পূর্ব শর্ত। তাই কারবালার প্রকৃত শিক্ষা হচ্ছে অন্ধ বিশ্বাসের নাম ধর্ম নয় সত্যকে বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে উপলব্ধির করার নামই হচ্ছে ধর্ম। আলোচক ছিলেন মাদরাসা-এ গাউসুল আযম-

মাইজভাণ্ডারী উপাধ্যক্ষ মাওলানা মাঈনুদ্দীন মাইজভাণ্ডারী। সভায় সভাপতিত্ব করেন শেখ মোকশেদুর রহমান দুলাল, সদস্য মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ও উপদেষ্টা শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ। উপস্থাপনায় ছিলেন সৈয়দ আবু আহমদ-সদস্য শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ-২০২৫। উপস্থিত ছিলেন মো. আলী-চেয়ারম্যান শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ, কো-চেয়ারম্যানবৃন্দ-এম মাকসুদুর রহমান হাসনু, ফজলুল হক ফজু, কামাল উদ্দিন, আলহাজ্ব আশরাফুজ্জামান আশরাফ, মহিব উল্যাহ, আশরাশ উদ্দিন সিদ্দিকী, কেন্দ্রিয় কমিটির সদস্যবৃন্দ, আল্লামা শায়েস্তা খান

আযহারী, হাবীবুল হোসাইন-সচিব উদযাপন পরিষদ, জনাব আবদুল মান্নান, মোহাম্মদ ওমর ফারুখ, শওকত হোসেন রুবেল, মেজবাহ উদ্দিন, শফিকুল ইসলাম, কুতুব উদ্দিন, ডাঃ বরুন কুমার আচার্য বলাই, মোহাং ফারুক, আবু সাহাদাত মো. সায়েম সুমন, খুরশিদ আলম, জাহিদ সরওয়ার, রাজা, নুর মিঞা, ওসমান গনি, মোহাম্মদ আলম প্রমুখ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাইজভাণ্ডারী আশেক ভক্তগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভোটের লাইনে -১ জন ও খুলনায় হট্টগোলে -১ জন নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
চট্টগ্রাম নগরীতে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মনু মিয়া (৫৫)। তিনি চট্টগ্রাম–১৪ আসনের বাগমনিরাম ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতারা।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

আরও পড়ুন: ঢাকা-৫ আসনে ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে অসন্তোষ ভোটাররা বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ ১১ দলীয় জোটের ১০ সদস্য অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনে প্রবেশের সময় সাংবাদিকরা বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে জোটের নেতারা কোনো মন্তব্য করেননি। তবে বৈঠক শেষে তারা ব্রিফিং করবেন বলে জানা গেছে।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ