আজঃ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬

মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে জনসচেতনতার লক্ষ্যে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা

চট্টগ্রাম ব্যুরো:

খোলাপাড়া এলাকা মাদকমুক্ত ঘোষণা করছি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও সচেতন এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট খাজা রোড আমিনের দোকানের উত্তরপাশে খোলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক হুমায়ুন কবির, চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সুমন মিয়া, সাবেক কাউন্সিলর মাহবুবল আলম, কাউন্সিলর পদপ্রার্থী রাইসুর রহমান তিতু, আব্দুল হালিমসহ এলাকার সচেতন মহল।

মানববন্ধনে আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আজকে থেকে খোলাপাড়া মাদকমুক্ত ঘোষণা করছি৷ চিহ্নিত অপরাধীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন যারা মাদক থেকে ফিরে আসতে চায় তাদেরকে সবসময় সহায়তা করবে। কোন মাদক ব্যবসায়ীকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক হুমায়ুন কবির বলেন, সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। গোপনে তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীকে সেই তালিকা সরবরাহ করুন। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে মাদকবিরোধী সংগঠন গড়ে তোলেন।

সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমি সবসময় ব্যবস্থা নিয়েছি। যুব সমাজ যাতে মাদকের দিকে ধাবিত হতে না পারে সে লক্ষ্যে আমাদের আজকের উদ্যোগ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড।

নরসিংদীর ৫টি আসনের ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপার। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ৬টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শান্তিপূর্ণ ভোট গ্রহণের জেলার ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৯৩ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

৫টি নির্বাচনী এলাকার ৫টি পৌরসভা ও ৭১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২ শত ৩৭ জন। এরমধ্যে পুরষ ভোটার সংখ্যা ১০ লাখ ৩ শত ৪ জন, নারী ভোটার ৯ লাখ ৭০ জন হাজার ৯ শত ৮৭ জন। হিজড়া ভোটার ৩৬ জন।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ