আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

ব্যানিজিকভাবে বস্তায় আদা চাষ বোয়ালখালীতে

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রথম বারের মতো বস্তায় আদা চাষে ঝুঁকেছেন প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র কৃষক-কৃষাণীরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা পেয়ে গতানুগতিক পদ্ধতির বাইরে এই প্রথম ২০টি প্রদর্শনীর মাধ্যমে বস্তায় মসলা জাতীয় ফসল আদার চাষ শুরু করেছেন তারা। অনাবাদি পতিত জমি কিংবা বসত বাড়ির আঙ্গিনায় স্বল্প জায়গায় অল্প খরচে এই পদ্ধতিতে আদা চাষে আগ্রহী হয়েছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পারিবারিক পুষ্টি বাগান কর্মসূচীর আওতায় বোয়ালখালীতে প্রথম বারের মতো বস্তায় আদা চাষের জন্য ২০টি প্রদর্শনী দেওয়া হয়েছে।

প্রতিটি প্রদর্শনীতে ৩০ টি বস্তায় ২ কেজি ৫০০ গ্রাম দেশীয় উন্নত জাতের আদার বীজ, ৫ কেজি মিশ্র সার, ২ কেজি বালাইনাশক সার ও জৈবসার দেওয়া হয়েছে। এছাড়া বস্তা প্রতি খরচ পড়েছে প্রায় ৬৫-৭০ টাকা। এর বাইরেও কধুরখীল, শ্রীপুর-খরণদ্বীপ করলডেঙ্গা এলাকায় কৃষকেরা স্ব উদ্যোগে অনেকে বস্তায় আদা করছেন। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০০০ বস্তা। এতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ।

শনিবার উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরি ও আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামে গিয়ে দেখা গেছে, বাড়ির পাশে পতিত জমি, বাড়ির আঙ্গিনা ও পুকুর পাড়ের পরিত্যক্ত জায়গায় সারি সারি বস্তায় সবুজ আদার গাছে ভরে আছে। প্রথম বারের মতো বস্তা পদ্ধতিতে আদার চাষ করেছেন ধোরলা গ্রামের কৃষক তপন চৌধুরী, সুমা বৈদ্য, কঞ্জুরি গ্রামের রাণু আলম।

তারা বলেন, ছায়ার কারণে যেসব জায়গাগুলোতে কোন ফসল হয় না, সে জায়গায় এবার কৃষি অফিসের পরামর্শে বস্তায় আদার চাষ করেছেন । আদার বীজ রোপণের পরে তেমন কোন পরিচর্যা করতে হয়নি। আদা বেশ ভালো হয়েছে। দুই এক মাস পরেই আদাগুলো বস্তা থেকে উঠতে শুরু করবে। বস্তা প্রতি দের থেকে দুই কেজি আদার ফলন হবে বলে আশা করছেন তারা। আগামীতে আরো বেশি আদার চাষ করবেন বলে জানান তারা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, প্রথম বারের মতো বোয়ালখালীতে বস্তা পদ্ধতিতে আদার চাষ হয়েছে। বস্তায় আদা চাষ একটি সহজ ও সাশ্রয়ী প্রযুক্তি। পুকুরপাড়, ছাদ কিংবা বাড়ির যে কোনো ফাঁকা জায়গায় সহজেই এটি করা যায়। পরিচর্যার ঝামেলা কম এবং আগাছাও হয় না। আমরা কৃষকদের আদা চাষে উদ্বুদ্ধ করছি। বস্তায় আদা চাষ লাভজনক হওয়ায় কৃষকরা এই প্রদ্ধতিতে পতিত জমিতে আদা চাষে আগ্রহী হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে : সেনাপ্রধান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর উপস্থিতিতে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি দায়িত্ব পালনে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করার জন্য দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি ও চ্যালেঞ্জসমূহ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় সেনাপ্রধান চট্টগ্রামের সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
এছাড়াও সভায় তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভাগীয়, জেলা প্রশাসন এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ৪টি যানবাহনকে জরিমানা ডাম্পিং ৮টি হিউম্যান হলার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে অভিযান চালিয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নগরীর সিরাজউদ্দৌলা রোড ও মুরাদপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।এ সময় দুটি যানবাহনকে ৪টি গাড়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৮টি হিউম্যান হলারকে ডাম্পিং করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, নগরীর সড়কগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। ৪টি যানবাহনকে জরিমানার পাশাপাশি অনেককে সড়ক আইন মেনে চলতে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ