আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

বাংলাদেশ ড্রাইভিং স্কুল মালিক সমিতির আহবায়ক কমিটি গঠিত

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মহামারি আকারে বেড়ে যাওয়া সড়ক দুর্ঘটনা কমানোর অঙ্গীকার নিয়ে সারাদেশে সরকার অনুমোদিত বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল মালিক সমিতির আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

সম্প্রতি মিরপুরস্থ পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল মিলনায়তনে সারাদেশে সরকারের অনুমোদন প্রাপ্ত ১৩২ টি ড্রাইভিং স্কুলের মালিক ও প্রতিনিধির সমস্বয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন যাত্রী কল্যাণ রোড সেইফটি একাডেমীর চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চৌধুরী, এতে বক্তব্য রাখেন বাংলাদেশ অটোমোবাইল ট্রেনিং একাডেমির মালিক মোঃ জাহিদুল ইসলাম মোল্লা, শিমু ড্রাইভিং ট্রেনিং স্কুলের মোঃ নুরনবী শিমু, জুমিকার ড্রাইভিং সেন্টারের মোঃ শাখাওয়াত হোসেন, ঢাকা ড্রাইভিং স্কুলের মোঃ মিজানুর রহমান রতন, সৌরভ মোটর ড্রাইভিং স্কুলের মোঃ আলম, কাজী ড্রাইভিং স্কুলের কাজী মেহেদী হাসান, মডার্ন টেকনিক্যাল

সেন্টারের জহিরুল ইসলাম, ক্যারিয়ট ড্রাইভিং স্কুলের মোঃ আব্দুল জব্বার, এসএমডি ট্রেনিং সেন্টারের মোঃ শামসুল হক, দি মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মোঃ মোতালেব হোসেন, বরিশাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মোঃ জুয়েল হোসেন, শাহ এমদাদিয়া ড্রাইভিং ট্রেনিং স্কুলের শামসুদ্দিন চৌধুরী, কক্সবাজার ড্রাইভিং স্কুলের মোঃ নুরুল আমিন, পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের মোঃ শাহিন, চন্দ্রদ্বীপ ড্রাইভিং স্কুলের মোঃ আবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে দক্ষ প্রশিক্ষক দ্বারা সরকারি সিলেবাস অনুযায়ী মোটরযান চালকদের উন্নত প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

দীর্ঘ আলোচনা শেষে যাত্রী কল্যাণ রোড সেইফটি একাডেমীর চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে আহবায়ক, পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের মালিক মোঃ শাহিনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় বিআরটিএ নিবন্ধিত ১৩২ টি ড্রাইভিং স্কুলকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ