আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

রাণীশংকৈলে কৃষি প্রনোদনার সার-বীজ ও গাছের চারা বিতরণ

বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, সার ও আম, তাল, নারিকেলসহ বিভিন্ন ফলের ৬৬৭৫ টি চারা ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল ইসলাম, ও কৃষি উপসহকারী অফিসার সহ হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মমতাজ আলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং প্রণোদনা আওতায় কৃষকবৃন্দ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ