আজঃ বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬

পরিচালনার অর্থায়ন বন্ধ : চ্যালেঞ্জের মুখে চট্টগ্রামের স্মার্ট স্কুল বাস সার্ভিস

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1. পরিচালনার অর্থায়ন বন্ধ : চ্যালেঞ্জের মুখে চট্টগ্রামের স্মার্ট স্কুল বাস সার্ভিছবি-৭চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর স্কুল শিক্ষার্থীদের আনা-নেওয়া করা স্মার্ট বাস সার্ভিস পরিচালনা আর্থিক সংকটে পড়েছে। বাস পরিচালনার অর্থায়ন বন্ধ করে দেয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ২০২৩ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ স্মার্ট বাস সার্ভিস চালু করা হয়। নগরীর পাঁচটি রুটে ১০টি দোতালা বাসে ৭০০-৮০০ শিক্ষার্থী নিয়মিত চলাচল করে থাকেন।
    এদিকে বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রামের শিল্প গ্রুপ জিপিএইচ ইস্পাত বাস পরিচালনার অর্থায়ন বন্ধ করে দেওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে।
    চট্টগ্রাম বিআরটিসি বাস ডিপোর ব্যবস্থাপক মো. জুলফিকার বলেন, বাস সার্ভিসটি চালু হওয়ার পর ২০২৪ ও ২০২৫ সালে জিপিএইচ ইস্পাতের মাসে ছয় লাখ টাকা করে দেওয়ার কথা ছিল। কিন্তু এক বছর দেওয়ার পর এ বছরের শুরুতে তারা চিঠি দিয়ে অর্থায়ন করতে না পারার বিষয়টি জানিয়ে দিয়েছে।বাসগুলোতে কোনো ভাড়া তোলা হয় না। সেখানে ভাড়ার বাক্স বসানো আছে, যেখানে শিক্ষার্থীরা স্বেচ্ছায় পাঁচ টাকা করে বক্সে ফেলবে, এমন উদ্যোগ নেওয়া ছিল। কিন্তু শিক্ষার্থীরা সে টাকা পরিশোধ করে না। ফলে বাস পরিচালনার বিষয়টি আমাদের পুরোপুরি স্পন্সর নির্ভর হয়ে গেছে।
    জুলফিকার বলেন, বাস সার্ভিস যেন বন্ধ না হয়, সে চেষ্টা আমরা করছি। এ বছরের শুরু থেকে জিপিএইচ ইস্পাত অর্থায়ন না করলেও আমাদের নিজস্ব খরচে বাসগুলো পরিচালনা করা হচ্ছে।এ সেবা ঠিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও আলাপ চলছে, যেন ভাড়া আদায় করা যায়।
    জানা গেছে, জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, ডিজিটাল হাজিরা ডিভাইস ও আইপি ক্যামেরা স্থাপন করে এসব বাসকে ‘স্মার্ট’ স্কুল বাস নামকরণ করা হয়।এসব বাস ব্যবহারকারী শিক্ষার্থীরা স্কুলে যাতায়াতের ক্ষেত্রে বাসে ওঠা-নামার সময় অভিভাবকের ফোনে স্বয়ংক্রিয় এসএমএস দেওয়ার ব্যবস্থা রয়েছে। বাসে শিক্ষার্থীদের অবস্থানও মনিটরিং করা যায়। স্মার্ট বাস সার্ভিস পরিচালনার এ ধারণার জন্য ‘স্মার্ট জেলা উদ্ভাবন চ্যালেঞ্জ-২০২৩’ এর আওতায় প্রথম পুরস্কার পেয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসন।
    চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন বলেন, স্মার্ট বাস পরিচালনায় জিপিএইচ ইস্পাত তাদের আর্থিক পরিস্থিতির কারণে অর্থায়ন বন্ধ করে দেওয়ায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেটা ঠিক। তবে বাসগুলো পরিচালনা বন্ধ করার কোনো পরিকল্পনা আমাদের নেই। বাস পরিচালনা স্বাভাবিক রাখতে আমরা ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাসগুলো ব্যবহার করে। সেসব প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছি, শিক্ষার্থীরা যেন বাস ভাড়া পরিশোধ করে। এজন্য শিক্ষার্থীরা তাদের বেতনের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের বাসের ভাড়া পরিশোধ করবে, সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা করেছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে এস ড্রাইভ অভিযানে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে বিশেষ এস ড্রাইভ অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ। বুধবার ভোরে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার দামপাড়া এলাকার কে-স্কয়ার কনভেনশন হলের বিপরীত পাশে বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন, মো. রাসেল (২৯) ও মো. মোফাজ্জল হোসেন (৬২)।

অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে রাসেলের কাছ থেকে ৩ হাজার পিস এবং মোফাজ্জল হোসেনের কাছ থেকে ২ হাজার পিসসহ মোট ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সীতাকুণ্ডের ঘটনায় অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে : মীর হেলাল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সীতাকুণ্ড উপজেলায় সম্প্রতি সংগঠিত পৈশাচিক ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার কথা জানালেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ বোস্তামী আংশিক) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনা আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অবগত আছেন এবং তিনি গভীরভাবে ব্যথিত। বিচার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তা করা হবে।সীতাকুণ্ড উপজেলায় সম্প্রতি সংগঠিত পৈশাচিক ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশু কন্যার পরিবারের খোঁজ খবর ও সমবেদনা জানাতে বুধবার কুমিরা বাজার এলাকায় গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে জানিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনার পুনরাবৃত্তি করার সাহস না পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা আমাদের সবাইকে মানসিকভাবে আঘাত করেছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং থাকবো।
শিশু-কিশোরদের নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তারা যেন নিরাপদে খেলাধুলা করতে পারে এবং স্বাভাবিক শৈশব-কৈশোর কাটাতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এর আগে গত সোমবার সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্কে গলা কাটা অবস্থায় জান্নাতুল নাইমা ইরা (৭) নামের এক শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১ মার্চ রাতে শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে হাসপাতালের আইসিইউতে শিশুটির মৃত্যু হয়। এদিন বাবু শেখ ওরফে মাহবুব আলম (৪৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতারের পর পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে গলা কেটে হত্যাচেষ্টা করা হয়।

আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ