জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি সিভাসু পরিবারের শ্রদ্ধা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) পরিবার। মঙ্গলবার সকালে সিভাসু পরিবারের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।এসময় বিশবিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, যে উদ্দেশ্যে জুলাই গণঅভ্যুত্থানে শহিদেরা জীবন দিয়েছে, সেই উদ্দেশ্যটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে অনতিবিলম্বে নির্বচান দিতে হবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাই আমি বর্তমান সরকারকে বলবো কিছু মৌলিক সংস্কারের মাধ্যমে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন।এসময় সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমানও বক্তব্য রাখেন। জুলাই স্মরণ অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিশেষ দোয়া মাহফিল ও তবারক বিতরণ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের বেতন বন্ধ করে দিয়েছেন নতুন ভিসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের বেতন বন্ধ করে দিয়েছেন নতুন ভিসি

সিভাসু’র ডিভিএম শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স (ডাক্তারি যন্ত্রপাতি) বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় সোমবার (৫ অক্টোবর) এই কিটবক্স বিতরণ করা হয়। সকাল সোয়া ১০টায় সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত কিটবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অ্যাগ্রোভেট ডিভিশনের সেলস ম্যানেজার মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. আজিজুন্নেছা। সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. মনোয়ার সাঈদ পল্লব।

প্রধান অতিথির বক্তব্যে ডিভিএম শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, বিশ্বব্যাপী ভেটেরিনারি সায়েন্সের দ্রুত প্রসার ঘটছে এবং ভেটেরিনারিয়ানদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশে-বিদেশে বিভিন্ন সেক্টরে তোমাদের ক্যারিয়ার গঠনের সুযোগ রয়েছে। আর এই সুযোগ কাজে লাগানোর জন্য নিজেকে এখন থেকেই প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, আজকে তোমাদের যেসব ডাক্তারি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে, সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করবে। কারণ, এখন শেখার সময়। দক্ষতা অর্জনের সময়। টাকার পেছনে না ছুটে নিজেকে দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলবে। তাহলে একদিন টাকা তোমাদের পেছনে ছুটবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ