আজঃ শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬

লুসাই ভবনের লুসাই হলে দেশীয় ফল উৎসব

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয়  সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম আয়োজিত গতকাল বিকাল ৫টায় নগরীর চেরাগি পাহাড়স্থ লুসাই ভবনের লুসাই হলে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়। জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সভাপতি সাংবাদিক কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গীতিকার নজরুল ইসলামের সঞ্চালনায় ফল উৎসব সেভেন রিং সিমেন্ট নির্বাহী অফিসার মোহাম্মদ এয়াকুবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর গেরিলাযোদ্ধা ফজল আহমদ, ধর্মমন্ত্রণালয়ের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য দীপক কুমার পালিত, জাতীয় কবিতা মঞ্চের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা কবি এম এ হাশেম আকাশ, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংগীত পরিচালক এবং সুরকার দীলিপ ভারতী, জাসাস চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, আঞ্চলিক গানের রানী খ্যাত গীতা আচার্য্য, সংগীত শিল্পী ফরিদুল ইসলাম, নাট্যকার ও অভিনেতা রতন চক্রবর্ত্তী, সংগীত শিল্পী সুকুমার দে, বেতার ও টিভি শিল্পী চন্দনা চক্রবর্ত্তী, পাপড়ী বৈরাগী, বেবি মজুমদার নুপুর, এস কে মানিক, জুয়েল দ্বীপ, রুপনা দাশ, সাংস্কৃতিক কর্মী মোস্তাফা কামাল, ছরওয়ার কামাল, শ্রাবন্তী শুক্লা,

শামশুল ইসলাম সিহাব, বাউল মাজহারুল ইসলাম, কবি ও আবৃত্তিকার সুমন দত্ত, যন্ত্র শিল্পী শ্যামল দত্ত ও টিটু ঘোষ, সংগীত শিল্পী সুকুমার দে, ইমন আচায্য, কবি জহিরুল ইসলাম জহির, সাংস্কৃতিক কর্মী হাসান মুরাদ প্রমুখ।

এসময় বক্তরা বলেন, দেলীয় ফল আহার করে বিভন্ন ধরনের রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়। সংস্কৃতি কর্মীদের সাথে এক সাথে ফলে ফল খাওয়ার ব্যব¯’া কোন সংগঠন করে না। এটা বাঙ্গলাী জাতির লোকজ সংস্কৃতির অংশ।
জতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যেটা আর কোন সংগঠন শিল্পীদের কল্যাণের কথা চিন্তা করে না। জাতীয় সাংস্কৃতিক মঞ্চ অসহায় শিল্পীদের জন্য সংগঠনের পক্ষ থেকে ফান্ড সৃষ্টি করে গরীব অসহায় শিল্পীদের আপদ বিপদে পাশে থাকার ঘোষণা দেন।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে জুতার সোলের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার, গ্রেফতার-২

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের জুতার সোলের ভেতরে অভিনব কায়দায় রাখা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাকলিয়া থানাধীন এলাকায় বৃহস্পতিবার রাতে শহীদ বশরুজ্জামান গোলচত্বরের পুলিশ বক্সের সামনে সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হল, নরসিংদী সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার খোরশেদা বেগম (৪৫) ও শাহ জালাল মিয়া (৫২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে মাঠে সাঈদ আল নোমান: নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান। শুক্রবার সন্ধ্যায় নগরীর মুরাদপুর এলাকায় আয়োজিত সনাতনী সম্প্রদায়ের ভোটারদের সাথে এক মতবিনিময় সভায় তিনি তার নির্বাচনী পরিকল্পনার পাশাপাশি এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার কথা তুলে ধরেন।


বক্তব্যের শুরুতেই সাইদ আল নোমান সনাতনী সম্প্রদায়ের সাথে তার পরিবারের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “আমার বাবা আসকার দিঘীর দুর্গাপূজা উদযাপন পরিষদের একমাত্র মুসলিম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমিও ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এই সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে আসছি।” তিনি আরও যোগ করেন যে, কোনো ধর্মীয় বৈষম্য নয় বরং সবার অংশগ্রহণেই একটি উন্নত সমাজ গঠন সম্ভব।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, “ভোট দেওয়া আপনাদের নাগরিক অধিকার। প্রশাসন থেকে সকল ধরণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন।

​এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি রাস্তাঘাট সংস্কার, পানির সমস্যা সমাধান এবং কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা ঘোষণা করেন। তিনি বলেন, “পিছিয়ে পড়া মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।

​অনুষ্ঠানে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা সাইদ আল নোমানের এই সময়োচিত পদক্ষেপকে সাধুবাদ জানান।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচিত খবর

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিবকার সংগঠন বহুদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এলেও তার বদলে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‌্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন-ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন-ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ