আজঃ সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামে অপহৃত শিশু কক্সবাজার থেকে উদ্ধার, গ্রেফতার-২

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকা থেকে অপহৃত ৭ মাস বয়সী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার ভালুকখাইয়া এলাকার আব্দুল মজিবের মেয়ে সুমাইয়া আক্তার (১৯) ও কক্সবাজারের রামুর চাকঢালা এলাকার মৃত জালাল আহমদের ছেলে মো. নুরুল আলম (৪০)।
পুলিশ জানায়, গত ১৫ জুলাই নগরীর বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকার সাত মাস বয়সী শিশু আজিহা আহমেদ নূরকে অপহরণ করা হয়। খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ অভিযান শুরু করে। গোপন খবরের ভিত্তিতে সুমাইয়া নামে এক নারী ওই শিশুকে অপহরণ করে কক্সবাজারের দিকে যাচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে পুলিশ কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন। কিন্তু সুমাইয়া বার বার সিম কার্ড পরিবর্তন করায় তার অবস্থান পরিষ্কার হতে পারছিল না পুলিশ।
পরে চকরিয়া থানাধীন উত্তর বরইতলী এলাকায় তার অবস্থান জানার পর সেখানে অভিযান চালানো হয়। কিন্তু পুলিশের আসার সংবাদ পেয়ে সেখান থেকেও সুমাইয়া পালিয়ে যায়। এরপর পুলিশ জানতে পারে রামুর গর্জনিয়া ইউনিয়নের মিয়ানমার সীমান্ত ঘেঁষা গহীন পাহাড়ি এলাকায় দক্ষিণ মৌলভীকাটা গ্রামে সুমাইয়ার অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তার আরেক সহযোগীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। মুক্তিপণ আদায়ের জন্য শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভুট্টোকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

আলোচিত খবর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যান।এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াত আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পৌঁছান তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বাসায় জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ