আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে উত্তর জেলা বিএনপির মৌন মিছিল।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম আকবর খোন্দকার বলেছেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারুণ্যের অহংকার তারেক রহমান অত্যন্ত সুযোগ্য ও পরিপক্ক একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা। তিনি তার বাবার মতোই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়িয়েছেন মা, মাটি ও মানুষকে আপন করতে।

এখন তিনি বিএনপিসহ দেশের গণতন্ত্রকামী সকল মানুষের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছেন। দেশের মানুষ আজ গণতন্ত্রের মুক্তির জন্য সকল নির্যাতন ও অন্যায়-অবিচার উপেক্ষা করে তারেক রহমানের আশায় তাকিয়ে আছে। তাঁর বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন, ফিরবেন বীরের বেশে।

তিনি জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সারাদেশব্যাপী জাতীয় কর্মসূচি পালনের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে ছয় দিন ব্যাপী গৃহীত কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার বিকেল ৩ টায় নাসিমন ভবনস্হ দলীয় কার্যালয়ে শহীদদের আত্মত্যাগে দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য প্রদানকালে একথা বলেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সর্বজনাব চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ হালিম, যুগ্ন আহবায়ক অধ্যাপক ইউনুচ চৌধুরী, আলহাজ্ব ছালাউদ্দিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অধ্যাপক আজম খান, এডভোকেট এম এ তাহের, কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আনোয়ার হোসেন, আজিজুর রহমান চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন, আবু আহমেদ, এজাহার মিয়া, মাহাবুব ছাফা, নবাব মিয়া চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন, মাইনুদ্দিন লিটন, মুরাদ চৌধুরী, শফিউল আলম চৌধুরী, মোহাম্মদ সিদ্দিক, নিজাম উদ্দিন কমিশনার, বদরুল আলম, আমিনুল ইসলাম তোহিদ, নার্গিস আক্তার, এডভোকেট রেজাউল করিম রনি, এডভোকেট খোরশেদুল আলম, ফখরুল ইসলাম, মাওলানা রফিক উল্লাহ হামিদী, হাফেজ জয়নাল আবেদিন, জাহিদুল আফসার জুয়েল, সরওয়ার হোসেন রুবেল, আনিস আক্তার টিটু, সেলিম নূর, মোহাম্মদ আশরাফ উল্লাহ, সরোয়ার হোসেন রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে জুলাই আগস্ট গণঅদ্ভুত্থানে শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মাগফেরাত কামনা করে আল্লাহতালার দরবারে মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।
দোয়া মাহফিল শেষে কালো ব্যাজ ধারন করে নাসিমন ভবন চত্বর থেকে জনাব গোলাম আকবর খোন্দকার এর নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের মৌন মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ