আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

কালিয়াকৈরে ব্যবসায়ী দম্পতির ওপর সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানির অভিযোগে প্রতিবাদ ও মানববন্ধন।

কালিয়াকৈর প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় এক ব্যবসায়ী দম্পতির ওপর সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিবেশীর বিরুদ্ধে। আহত ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একইসাথে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

লিখিত অভিযোগে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সৈয়দপুর স্কুল পাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন (৬৫) ও তার স্ত্রী জোসনা বেগম (৩৫) স্থানীয় মোঃ সোহেল (৪০) নামের এক ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে মাটি ও জমির ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়িক লভ্যাংশ ও মূলধনের অংশ হিসেবে গিয়াস উদ্দিন সোহেলের কাছে প্রায় ৪০ লাখ টাকা পাওনা রয়েছেন বলে দাবি করেছেন তিনি।

গত ১৪ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে পাওনা টাকা চাওয়ায় বিবাদী সোহেল ক্ষিপ্ত হয়ে প্রথমে গালিগালাজ এবং পরে কাঠের বাটাম দিয়ে গিয়াস উদ্দিনের বাম কুনুইয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে বাম চোখের ওপরও আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে নীলাফুলা জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সোহেল প্রাণনাশ ও পুকুরে বিষ দিয়ে মাছ মারার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনার পর, অভিযুক্ত সোহেল ওই দিনই ভুক্তভোগীর বাসায় অনধিকার প্রবেশ করে জোসনা বেগমকে গালিগালাজ ও শ্লীলতাহানি করে বলে অভিযোগপত্রে বলা হয়। তার পরনের কাপড় ছিঁড়ে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এমনকি তার গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১ লাখ টাকা) ছিনিয়ে নেন বলেও অভিযোগ করা হয়।

ঘটনার পর স্থানীয়রা আহত গিয়াস উদ্দিনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং জোসনা বেগম প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনার প্রতিবাদে ১৬ জুলাই বুধবার কালিয়াকৈর বাজার এলাকায় “সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অবিলম্বে অভিযুক্ত সোহেলের গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “এমন বর্বর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও মানুষ ভুক্তভোগী হবে।”

অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাটমোহরের রামনগর ঘাটে বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ একযুগেও করা হয় নাই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর ঘাটে নির্মিত বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ করার প্রকল্প গ্রহণ করা হয়।
প্রকল্প কাজের বেজ বা ভিত্তি স্থাপন ,দুই পাশে সাইড পিলার এবং নদীর মাঝে পৃথক দুইটি পিলার নির্মাণ করা হয়। কিন্তু রহস্যজনক কারনে ব্রিজের ভিম,ছাদের কাজ না করে, অস্থায়ী সরু বেইলি ব্রিজ দেওয়া হয়। বর্তমানে বেইলি ব্রিজটির নাট- বোল্ট প্লেট,সিড খুলে নড়বরে হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে।

ওয়ান-ওয়ে বেইলি ব্রিজে উপর দিয়ে ভারি যানবাহন চলাচল করতে পারে না। অধিক ব্যস্ততম চাটমোহর- ছাইকোলা-কাচিকাটা সড়কের রামনগর ঘাটে বড়াল নদীর উপর নির্মাণ করা হয় ঐ বেইলি ব্রিজ। এলাকাবাসী দাবীর প্রেক্ষিতে রামনগরের নদীর মাটির ক্রসবাঁধ অপসারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু প্রায় একযুগ পরও এখানে পাকা স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয় নাই।

আজ ১৮ ফেব্রুয়ারি বেইলি ব্রিজ এলাকায় সরোজমিনে গিয়ে দেখা যায়,অপসারিত মাটির ক্রস বাঁঁধের নদী বক্ষ থেকে মাটি অপসারণ করা হয় নাই। ফলে বড়াল নদীর সরাসরি পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে।অপর দিকে বড়াল নদীর ঐতিহ্য হারাতে বসেছে। রামনগর ঘাটের পাকা ব্রিজ নির্মাণ কাজের তদন্ত এবং বেইলি ব্রিজটি অপমারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণের অসমাপ্ত কাজ সমাপ্ত করা আশু প্রয়োজন।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ উর রহমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ উর রহমান।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ