আজঃ শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডি: সিভাসু উপাচার্যের শোক

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এক শোকবার্তায় উপাচার্য বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সিভাসু পরিবার গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

হতাহত শিক্ষার্থী, শিক্ষক ও পাইলটের পিতা-মাতা এবং তাদের স্বজনদেরকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য্য প্রদানের জন্য সিভাসু উপাচার্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন। তিনি বিমান দুর্ঘটনায় আহত কোমলমতি শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

তিনি হৃদরোগ, ব্রেইন সহ নানান ধরনের অসুখে ভোগছিলেন । রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঠাকুরগাঁও সদর আসনে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত করা হলে তিনি সংসদ সদস্য পদ হারান।

ভালোবাসা দিবস” উপলক্ষে আসছে সৌরভ ও সোমার দ্বৈতগান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভালোবাসা দিবস’ উপলক্ষে উপমহাদেশের কিংবদন্তী কন্ঠশিল্পী কিশোর কুমার ও আশা ভোঁসলের জনপ্রিয় গান ‘যদি হই চোরকাঁটা’ গানটি ভিন্নভাবে দর্শকদের মধ্যে আনছেন বর্তমানে চট্টগ্রামসহ বাংলাদেশের জনপ্রিয়মুখ সংগীতশিল্পী সোমা রায়, তার সাথে সহশিল্পী হিসাবে আছেন উদীয়মান কন্ঠশিল্পী সৌরভ। ইতিমধ্যে সৌরভও কিছু গান করে,তার সংগীত প্রতিভার ছাপ রাখছে। গানটির সংগীত আয়োজনে আছেন, জনপ্রিয় সংগীত পরিচালক সৃজন রায়। গানটি কে. এস. ডিজিটাল ষ্টুডিওতে ধারন করা হয়েছে, আর ভিডিওগ্রাফিতে হিমেল বড়ুয়া। গানটি আগামী ১৩ই ফেব্রুয়ারী সংগীত পরিচালক সৃজন রায় এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

আলোচিত খবর

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিবকার সংগঠন বহুদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এলেও তার বদলে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‌্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন-ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন-ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ