আজঃ শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ওমানে হৃদরোগে বোয়ালখালী প্রবাসী মৃত্যু।

এস মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম কধুরখীল ২ নম্বর ওয়ার্ডের প্রবাসী মোহাম্মদ ইলিয়াস (৪২) ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২৩ জুলাই) ভোর ৫টার দিকে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মোহাম্মদ ইলিয়াসকে ওমানের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, তবে শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ ইলিয়াস মুয়াজ্জিমপাড়ার মো. ইদ্রিস সওদাগরের ছেলে। সে পেশায় ব্যবসায়ী ছিলেন। চার বছর ধরে ওমান প্রবাসে থেকে নিজের ব্যবসা পরিচালনা করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

তার মামাসহ আত্মীয়-স্বজন যারা ওমানেই অবস্থান করছেন তারা তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছেন। তার চাচা সৈয়দ কামাল জানান, আমরা আজ সকালে জানতে পারি হঠাৎ অসুস্থ হওয়ায় ওমানের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভালোবাসা দিবস” উপলক্ষে আসছে সৌরভ ও সোমার দ্বৈতগান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভালোবাসা দিবস’ উপলক্ষে উপমহাদেশের কিংবদন্তী কন্ঠশিল্পী কিশোর কুমার ও আশা ভোঁসলের জনপ্রিয় গান ‘যদি হই চোরকাঁটা’ গানটি ভিন্নভাবে দর্শকদের মধ্যে আনছেন বর্তমানে চট্টগ্রামসহ বাংলাদেশের জনপ্রিয়মুখ সংগীতশিল্পী সোমা রায়, তার সাথে সহশিল্পী হিসাবে আছেন উদীয়মান কন্ঠশিল্পী সৌরভ। ইতিমধ্যে সৌরভও কিছু গান করে,তার সংগীত প্রতিভার ছাপ রাখছে। গানটির সংগীত আয়োজনে আছেন, জনপ্রিয় সংগীত পরিচালক সৃজন রায়। গানটি কে. এস. ডিজিটাল ষ্টুডিওতে ধারন করা হয়েছে, আর ভিডিওগ্রাফিতে হিমেল বড়ুয়া। গানটি আগামী ১৩ই ফেব্রুয়ারী সংগীত পরিচালক সৃজন রায় এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব গুলিবিদ্ধ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। ৬ ফেব্রুয়ারি বিকেলে ইনকিলাব মঞ্চ জানায়- জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন।জুমা -শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে ।তাদের দাবি- নেত্রী জুমাকে এবং শহীদ ওসমান হাদির স্ত্রীকে আঘাত করা হয়েছে। ইনকিলাব মঞ্চ জানায়, আপাতত কোনো জমায়েত করবেন না।

আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই।
শহীদ শরীফ ওসনান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতারা।শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ সংঘর্ষ হয়। 

আলোচিত খবর

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিবকার সংগঠন বহুদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এলেও তার বদলে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‌্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন-ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন-ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ