আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নবারুণ গীতা শিক্ষালয়’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

শিক্ষা সংস্কৃতির আতুর ঘর কানুনগোপাড়ার ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন নবারুণ সাহিত্য পরিষদ’র সার্বিক সহযোগিতায় পরিচালিত সনাতন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান “নবারুণ গীতা শিক্ষালয়’র” পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টায় ত্রি-বার্ষিক এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন নবারুণ সাহিত্য পরিষদ’র উপদেষ্টা পরিষদ।ত্রি-বার্ষিক পরিচালনা পর্ষদে সভাপতি-ধনঞ্জয় সিংহ, সহ- সভাপতি-লিপটন সিংহ,সাধারণ সম্পাদক- সৈকত দে (বাবু), সহ-সাধারণ সম্পাদক জুয়েল সিংহ, অর্থ- সম্পাদক-তন্ময় চক্রবর্তী,সহ-অর্থ সম্পাদকপার্থিব নন্দী,সাংগঠনিক সম্পাদক- সবুজ ভদ্র (অরণ্য),প্রচার ও প্রকাশনা সম্পাদক-দ্বীপ দেব,সাংস্কৃতিক সম্পাদক-বাসু সিংহ, সহ- সাংস্কৃতিক সম্পাদক-ঋতু দে, নির্বাহী সদস্য- নিউটন দেব কে মনোনীত করে কমিটির অনুমোদন প্রদান করা হয়। অদ্য তারিখ থেকে আগামী ৩ (তিন) বছর এই কমিটি তাদের দায়িত্ব পালন করবে।

ত্রি-বার্ষিক এই কমিটির নব নির্বাচিত সদস্যরা বিগত সময়ের মতো নবারুণ গীতা শিক্ষালয়’র প্রচার ও প্রসারে যুগোপযোগী সিদ্ধান্তে উপনীত হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। পাশাপাশি শারদীয় বিজয়ার দিন শতকণ্ঠে গীতা আলোখ্য, গীতায় তুলশী অর্পন ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নব নির্বাচিত সদস্যদের অভিষিক্ত করার ঘোষণা করেন নবারুণ সাহিত্য পরিষদ’র উপদেষ্টা মন্ডলী ও নীতিনির্ধারকরা।

উল্লেখ্য, ইতিপূর্বে গত ৮ জুন ধনঞ্জয় সিংহ কে সভাপতি, সৈকত দে (বাবু) কে সাধারণ সম্পাদক ও তন্ময় চক্রবর্তীকে অর্থ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ষাট কর্ম দিবস সময় বেঁধে দিয়ে কমিটির রূপরেখার নির্দেশনা প্রদান করেন নবারুণ সাহিত্য পরিষদ’র কার্য নির্বাহী ও উপদেষ্টা পর্ষদ। তারই ধারাবাহিকতায় সমস্ত যাচাই বাছাই এবং সদস্যদের মতামত, পরামর্শ আর সার্বিক সহযোগিতায় আজ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দ্বীপ জেলার নির্বাচিত ৪ সংসদ সদস্যে অভিনন্দন জানিয়েছেন ভোলা জেলা সমিতি চট্টগ্রাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দ্বীপ জেলা ভোলার আগামী দিনের উন্নয়নের কান্ডারী
জাতীয়তাবাদি শক্তির ধারক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করায় ভোলা জেলা সমিতির পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ জেএনপি খানকা শরীফে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশন পরিচালনা করেন আলহাজ মোহাম্মদ ইয়াসিন। এতে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ সৈয়দ মুসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল কাদের এবং প্রধান বক্তা ছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ দিদারুল আলম।

এ সময় শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মুনসুর আলম। আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক হাজী নুর নবী, ইউনিয়ন মল শাখার সভাপতি মোহাম্মদ ছৈয়দ হোসাইন মানিক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেজাম উদ্দীন এবং সদস্য মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আব্দুল করিম।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ। এতে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ মনছুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী মোহাম্মদ ওমর গনি এবং প্রধান বক্তা ছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ মোবারক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা মোহাম্মদ ইকতিয়ার, মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর নোমানী, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মোহাম্মদ আমিন ও হাজী ইয়াকুব,সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক আরমান চৌধুরী সহ আরও অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাঈনুদ্দীন, মাওলানা মোহাম্মদ মুনসুর আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ মুনসুর, মোহাম্মদ শাফি, হাফেজ এনাম, মোহাম্মদ হারুন এবং মাওলানা মোহাম্মদ আব্দুল হক।আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৪৪ সদস্যবিশিষ্ট গাউসিয়া কমিটি সারজাহ শাখার নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

এতে আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের সভাপতি,
মোহাম্মদ মুনসুর আলম নির্বাহী সভাপতি এবং
নুরুল আবছার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানের শেষ পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ