আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

জন্ম থেকে ১৫ মাস বয়সী শিশুদের নতুন প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিশুর অন্ধত্ব প্রতিরোধে চোখের দৃশ্যমান ক্রটি নির্ণয়ে পাহাড়তলীস্থ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সাথে জার্মান এনজিও সংস্থা ‘কাকস্’ ও রোটারী ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের নতুন প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় হাসপাতালের ইমরান সেমিনার হলে উক্ত কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন, হাসপাতালের একাডেমিক কর্ডিনেটর অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানী। প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. সোমা রানী রায়।

দৃশ্যমান চোখের ক্রটি নির্ণয়ের বিভিন্ন দিক তুলে ধরেন চীফ কনসালটেন্ট ডা. নাসিমুল গনি চৌধুরী ও শিশু বিশেষজ্ঞ ডা. অনন্যা সিন্হা। এতে প্রশিক্ষণ নেন প্রকল্প সংশ্লিষ্ট হাসপাতালের ১৬ জন জুনিয়র চক্ষু বিশেষজ্ঞ। বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রলেরপ্রেসিডেন্ট রোটারিয়ান এরশাদুল মোস্তফা, প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মহিউদ্দিন, রোটারী ক্লাব অব চিটাগাং ইমপেরিয়ালের ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ডা. সুজিত কুমার বিশ্বাস, ডা. তাহমিনা, ডা. জেসমিন আক্তার, ডা. ইফতেখার শামীম প্রমূখ।উপস্থিত ছিলেন, ফিন্ড সুপার ভাইজার বোরহান উদ্দিন, জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা এসকান্দার হোসেন ওয়াসিম প্রমূখ।

প্রসঙ্গত, জন্ম থেকে ১৫ মাস বয়স পর্যন্ত শিশুদের (ইপিআই টিকা প্রাপ্তকারী) টিকাদানকারীর মাধ্যমে চোখ পরীক্ষা করে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জার্মান এনজিও কাকস্ এর অর্থায়নে ”টিকাদানকারীর মাধ্যমে শিশুর চক্ষু পরীক্ষা সুস্থ জীবন ও সুস্থ দৃষ্টির প্রতিশ্রুতি” নামে প্রকল্পটি কাজ শুরু হয়েছে। ৮৪ লক্ষ টাকার দুই বছর মেয়াদী প্রকল্পটি মাঠ পর্যায়ে পরিচালনা করছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল এবং সমন্বয়ক হিসেবে তদারকি করছেন রোটারী ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল। প্রকল্পের আওতায় জন্ম থেকে ১৫ মাস বয়সী শিশুদের চোখের অস্বাভাবিক লক্ষণগুলো সনাক্ত, ছানি, ক্যান্সার, টেরা চোখ, গ্লুকোমা ইত্যাদি নির্ণয় করে চিকিৎসা সেবা প্রদান করা হবে। চট্টগ্রাম ফেনী রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান এই ৬টি জেলায় প্রল্পটির কার্যক্রম চলবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাটমোহরের রামনগর ঘাটে বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ একযুগেও করা হয় নাই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর ঘাটে নির্মিত বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ করার প্রকল্প গ্রহণ করা হয়।
প্রকল্প কাজের বেজ বা ভিত্তি স্থাপন ,দুই পাশে সাইড পিলার এবং নদীর মাঝে পৃথক দুইটি পিলার নির্মাণ করা হয়। কিন্তু রহস্যজনক কারনে ব্রিজের ভিম,ছাদের কাজ না করে, অস্থায়ী সরু বেইলি ব্রিজ দেওয়া হয়। বর্তমানে বেইলি ব্রিজটির নাট- বোল্ট প্লেট,সিড খুলে নড়বরে হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে।

ওয়ান-ওয়ে বেইলি ব্রিজে উপর দিয়ে ভারি যানবাহন চলাচল করতে পারে না। অধিক ব্যস্ততম চাটমোহর- ছাইকোলা-কাচিকাটা সড়কের রামনগর ঘাটে বড়াল নদীর উপর নির্মাণ করা হয় ঐ বেইলি ব্রিজ। এলাকাবাসী দাবীর প্রেক্ষিতে রামনগরের নদীর মাটির ক্রসবাঁধ অপসারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু প্রায় একযুগ পরও এখানে পাকা স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয় নাই।

আজ ১৮ ফেব্রুয়ারি বেইলি ব্রিজ এলাকায় সরোজমিনে গিয়ে দেখা যায়,অপসারিত মাটির ক্রস বাঁঁধের নদী বক্ষ থেকে মাটি অপসারণ করা হয় নাই। ফলে বড়াল নদীর সরাসরি পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে।অপর দিকে বড়াল নদীর ঐতিহ্য হারাতে বসেছে। রামনগর ঘাটের পাকা ব্রিজ নির্মাণ কাজের তদন্ত এবং বেইলি ব্রিজটি অপমারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণের অসমাপ্ত কাজ সমাপ্ত করা আশু প্রয়োজন।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ উর রহমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ উর রহমান।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ