আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ট্রান্সফরমা চুরির মূলহোতা ট্রাক সহ গ্রেফতার

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চুরি হওয়া তিনটি ট্রান্সফরমার ও ট্রাকসহ শহিদুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকার ডিস লাইন ব্যাবসায়ী মিলন ও মোস্তফা ট্রান্সফরমা চুরি করার সময় দেখে ফেলে লোকজনকে ডাকাডাকি করলে ট্রাকটি চম্পট দেয়। মটর সাইকেলে তারা পিছু পিছু ধাওয়া করে নেকমরদ আসলে মিলন ও মোস্তফা টহল রত পুলিশের গাড়ি দেখতে পায় এবং চুরির বিষয়টি অবগত করে। পরে পুলিশ ট্রাকের পিছু নেয় অবশেষে দিনাজপুরের বীরগ্জ কাহারোল এলাকা থেকে ট্রাক ও ট্রান্সফারমা সহ একজন চোরকে গ্রেফতার করে।

জানাযায়, উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নের চৌরাস্তা বাজার জোতপাড়া আতিকুর রহমান বকুল চেয়ারম্যানের মিলের ট্রান্সফমার চুরি হয়। চুরি হওয়া ট্রান্সফরমার গুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল মর্মে মিলন ও মোস্তফা পুলিশকে খবর দিলে রাণীশংকৈল, কাহারোল, বীরগঞ্জ থানা পুলিশ যৌথ ভাবে ধাওয়া করে ট্রাকটিকে। শেষে ভোর ৬ টার দিকে বীরগঞ্জ থেকে (ঢাকা মেট্রো-ট ২২-৫৮-৯৯) ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎতের এজিএম আজিজুর রজমান বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানার মুন্সিপাড়া এলাকার মিনহাজুল আলমের ছেলে শহিদুল ইসলাম কে আসামী করে থানায় মামলা করে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এরা চোর সিন্ডিকেটের মুল হোতা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপজেলায় আরো হারিয়ে যাওয়া ট্রান্সফমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ