আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে পানির স্রোতে মুল সেতু ভেঙে গেছে,সীমাহীন দুর্ভোগে।

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন স্টারশিপ এলাকায় মূল সড়কে সেতু ভেঙে পড়েছে। এতে শহরের সাথে পাশ্ববর্তী উপজেলা ও আশেপাশের এলাকার যোগাযোগে ব্যাপক ব্যাঘাত ঘটছে৷ বিকল্প সড়ক ব্যবহারে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল ভারী বর্ষণের ফলে পুরোনো সেতুটির একপাশ ভেঙে যায়৷ প্রথমে একটি খণ্ড দেবে গেলেও আধা ঘণ্টা পর অর্ধেক ভেঙে তলিয়ে যায়৷ তবে সেতুর অপর পাশে ও ফাটল দেখা দিয়েছে৷ ঝুঁকি নিয়ে সেটির উপর দিয়ে যান চলাচল করলেও কোন নির্দেশনা দেওয়া হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টারশিপ সেতুটির উত্তর পাশ ভেঙে তলিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি রয়েছে। উৎসুক জনতা ভাঙা ব্রিজ দেখতে ভিড় করছেন। স্থানীয় বাসিন্দা মো জাগির হোসেন বহু বছর আগে স্টারশিপ এলাকার বীর্জা খালের উপর ব্রিজটি নির্মাণ করা হয়৷ স্থানীয়রা কয়েকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কেউ কর্ণপাত করেনি৷ খালটি শীতলঝর্ণা খালের সাথে সংযুক্ত হয়েছে। ব্রিজ ভেঙে পড়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

সিএনজি চালক আলী রেওয়াজ বলেন, এটি একটি ভারী শিল্প এলাকা৷ প্রতিদিন কারখানার ও সাধারণ গাড়িসহ শতশত যানবাহন এই সড়ক ব্যবহার করে শহরে যাওয়া-আসা করে৷ কিন্তু সড়কের ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন বর্তমানে৷

একপাশ দিয়ে যান চলাচল করলেও জট সৃষ্টি হচ্ছে৷ অনেককে বিকল্প সড়ক ব্যবহার করে নগরের মুরাদপুর হয়ে দুই নম্বর গেইটে যেতে হচ্ছে৷রভোর সাড়ে পাঁচটায় তারা বিষয়টি আঁচ করতে পেরে লাল ফিতা টাঙিয়ে যান চলাচল বন্ধ করে দেন৷ করে প্রশাসনকে বিষয়টি জানান তারা৷ তার আধা ঘন্টা পরে অর্ধেক সেতু বিকট শব্দে ভেঙে পড়ে৷ তিনি আশঙ্কা করেন ফাটল দেখা দেয়ায় পাশের অংশ যেকোনো সময় ভেঙে পড়তে পারে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ