আজঃ বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬

সড়ক পরিবহনখাত সংস্কার ছাড়া সড়কে প্রাণহানি বন্ধ হবে না — যাত্রী কল্যাণ সমিতি

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

সড়ক পরিবহনখাত আপাদমস্তক সংস্কার ছাড়া সড়কে এহেন বেপরোয়া হত্যাকাণ্ড বন্ধ হবে না বলে দাবী করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। নোয়াখালীসহ সারাদেশে সংগঠিত সড়ক দুর্ঘটনা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।

বিবৃতিতে বলা হয়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনদাবীর প্রেক্ষিতে বিগত সরকার ২০১৮ সালে সড়ক পরিবহন আইন প্রণয়ন করলেও সড়কের মাফিয়াদের তান্ডাবের কাছে নতিস্বীকার করে আইনটি সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে ব্যর্থ হয়। ফলে বিগত সরকারের সময়ে সড়ক দুর্ঘটনা ধারাবাহিকভাবে বাড়তে থাকে। বিগত ফ্যাসিস্ট সরকারের পদাঙ্ক অনুসরণ করে বর্তমান অন্তর্বর্তী সরকার পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর চাপের কাছে নতিস্বীকার করে সড়ক পরিবহন আইন ২০১৮ কাটছাঁট করে দুর্বল ও সড়ক নিরাপত্তা বিরোধী করার হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ক্ষমতার পালাবদলে বিগত সরকারের পদলেহনকারী পরিবহনের মাফিয়া নেতারা পালিয়ে গেলেও নতুন নতুন মাফিয়া তন্ত্রের পদধ্বনি শোনা যাচ্ছে।

এহেন পরিস্থিতিতে আইনশৃঙ্খলার দুর্বলতার সুযোগে সড়কে দুর্ঘটনার মহোৎসব শুরু হয়েছে। সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, নৈরাজ্যের কারণে এহেন মহামারিতে প্রতিদিন সারাদেশে অর্ধশতাধিক দুর্ঘটনায় ২০ থেকে ৩০ জন মানুষের মৃত্যু হচ্ছে, শত শত মানুষ আহত হচ্ছে, পঙ্গুত্ববরন করছে। সড়কে সুশাসন না থাকায় একদিকে এসব ঘটনায় দ্বায়ীদের বিচার হচ্ছে না, হতাহতরা ক্ষতি পূরণ পাচ্ছে না, আইনি সহায়তা পাচ্ছে না, সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হয়ে নিম্নবিত্ত-মধ্যবিত্ত পরিবারগুলো দারিদ্রতার কাতারে নেমে আসছে বলে অভিযোগ করেন তিনি।

জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই সেক্টরে আইনের সুশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতার অভাবে বর্তমান সময়ে সড়কে দুর্ঘটনার নামে গণহত্যা চরমভাবে বেড়েছে বলে দাবি করে অনতিবিলম্বে সড়ক পরিবহনখাত সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আমেনা হত্যার বিচার চাই: নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের পর আমেনা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা নরসিংদী প্রেসক্লাবের সামনে নরসিংদী জেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, মাধবদীতে সংঘটিত ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ড সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।এ সময় উপস্থিত নেতাকর্মীরা নিহত আমেনার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে রূপান্তর করতে হবে : এরশাদ উল্লাহ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। মঙ্গলবার সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে রূপান্তর করতে হবে। অতীতের দিকে ফিরে তাকাতে চাই না, আমরা নতুন বাংলাদেশ করতে চাই।এ সময় তিনি অর্থনৈতিক সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সকলে মিলেমিশে কাজ করার আহবান জানান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, উপজেলা প্রকৌশলী রনি সাহা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইসহাক চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন খান তরুণ প্রমুখ।

আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ