আজঃ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

চান্দনা চৌরাস্তায় রক্তাক্ত সূর্যাস্ত: সন্ত্রাসীদের কো’পে নি’হ’ত সাংবাদিক তুহিন

নিজস্ব প্রতিবেদক

।প্রতিদিনের কাগজের নির্ভীক সৈনিক আর নেই...

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

গাজীপুরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার এক চায়ের দোকানে এক হৃদয়বিদারক দৃশ্যের জন্ম হলো।সেখানে, জনসমক্ষে, সাহসিকতার প্রতীক ও দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিন-কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে একদল হিংস্র সন্ত্রাসী।

দিনের আলোয় এমন নিষ্ঠুরতা যেন পুরো নগরবাসীর বিবেককে নাড়া দিয়ে গেল।
এক হাতে কলম, অন্য হাতে সত্যের মশাল— এমন এক যোদ্ধা চিরতরে থেমে গেল নির্মমতা ও অমানবিক বর্বরতার শিকার হয়ে।

এই হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি ন্যায়, সত্য ও স্বাধীন মত প্রকাশের উপর সরাসরি আঘাত।তুহিন ছিলেন মাটি ও মানুষের কণ্ঠস্বর। তার প্রতি এই নির্মম আচরণ সংবাদপত্র জগতকে স্তব্ধ করে দিয়েছে।

  1. প্রতিটি বিবেকবান নাগরিকের হৃদয়ে আজ শোক, ঘৃণা ও প্রতিবাদের আগুন।দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন জাতির দাবি।

তুহিন ভাই, আপনার কলম থেমে গেলেও—আপনার সত্যের দীপ্তি ছড়িয়ে যাবে প্রতিটি কাগজের পাতায়, প্রতিটি প্রতিবাদে, প্রতিটি বিবেকবান হৃদয়ে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড।

নরসিংদীর ৫টি আসনের ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপার। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ৬টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শান্তিপূর্ণ ভোট গ্রহণের জেলার ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৯৩ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

৫টি নির্বাচনী এলাকার ৫টি পৌরসভা ও ৭১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২ শত ৩৭ জন। এরমধ্যে পুরষ ভোটার সংখ্যা ১০ লাখ ৩ শত ৪ জন, নারী ভোটার ৯ লাখ ৭০ জন হাজার ৯ শত ৮৭ জন। হিজড়া ভোটার ৩৬ জন।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ