আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

যে কোন মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে চট্টগ্রামে শীতল ঝরনা ব্রিজ।

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় শীতল ঝরনা খালের ওপর আরেকটি পুরোনো কালভার্ট ঝুঁকিপূর্ণ হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক পরিদর্শন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি চসিকের প্রকৌশল বিভাগকে সংস্কারের নির্দেশ দিয়েছেন।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সংলগ্ন সড়কের ওপর আরেকটি ব্রিজের দুই পাশে দেবে যাওয়ার খবর আসে। এরপর মেয়র কালভার্টটি পরিদর্শন করে চসিকের প্রধান প্রকৌশলীকে দ্রুততম সময়ের মধ্যে প্রকৌশলগত সমাধান এবং ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে যান চলাচল স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) শীতল ঝরনাখালের ওপর পুরোনো সেতুটি ধসে পড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে সেতুটি পুনর্নির্মাণের ঘোষণা দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভোটের লাইনে -১ জন ও খুলনায় হট্টগোলে -১ জন নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
চট্টগ্রাম নগরীতে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মনু মিয়া (৫৫)। তিনি চট্টগ্রাম–১৪ আসনের বাগমনিরাম ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও নির্বাচনের দায়িত্বে সকল কর্মকর্তা বিভিন্ন কেন্দ্র ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


আজ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ জেলা প্রশাসক, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামের বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়াসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং ভোটারদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি ভোটগ্রহণের উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম; জনাব মো: শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), চট্টগ্রাম; জনাব সাখাওয়াত জামিল সৈকত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চট্টগ্রাম জনাব মোস্তাক আহমেদ, জেলা কমান্ড্যান্ট,আনসার ও ভিডিপি চট্টগ্রাম; মোহাম্মদ বশির আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও চট্টগ্রাম জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যবৃন্দ।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ