আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার।

রাণীশংকৈল,( ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে,এর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্য নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানার বিষয়ে ক্যাসিনো এজেন্ট ও অবৈধ সম্পদের বিষয়ে আলোচনা হয়।

সে বিষয়ে কয়েকজন সাংবাদিক সরজমিনে অনুসন্ধানী তথ্য সংগ্রহ করতে গেলে রাণীশংকৈল প্রেসক্লাব কে, ও সভাপতি আশরাফুল কে উড়িয়ে দেওয়ার হুমকি দেন এ কৃষকদল নেতা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ মাসুদ রানার বিরুদ্ধে ইতিমধ্যে অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অনেক অভিযোগ রয়েছে। এ কৃষকদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, মাসুদ রানা কৃষকদল কমিটিতে রয়েছে কি না আমার জানা নেই। যদি কমিটিতে থেকে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক মীর্জা ফয়সল আমিন বলেন, এধরনের হুমকি দিয়ে থাকলে এটি দুঃখজনক ঘটনা। আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

এবিষয়ে মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।রাণীশংকৈল থানা (ওসি) আরশেদুল হক বলেন, বিষয়টি আমি জানি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ