আজঃ রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২৪-বৃত্তি হস্তান্তর

,সেনবাগ, নোয়াখালী:।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

নোয়াখালীর সেনবাগ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার অডিটোরিয়ামে ফাদার্স এইড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলারস টেলেন্ট সার্চ বৃত্তি পরীক্ষা–২০২৪” বৃত্তিপ্রাপ্তদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণী ৯ আগস্ট ২৫ (শনিবার) অনুষ্ঠিত হয় । এ এইচ এম মহিউদ্দিন ও আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়াতুল মাদারিসিন বাংলাদেশ সেনবাগ উপজেলার সভাপতি ও সেনবাগ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আমিরুজ্জামান।
বৃত্তি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এম জে এফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানকির হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গোলাম আযম, সেনবাগ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, অনুষ্ঠানটি উদ্বোধন করেন ফাদারস এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালপন্ট সার্চ প্রোগ্রামের চীফ কো অর্ডিনেটর- এনায়েতপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ছায়েদুল হক, চাচুয়া হাজী আলী আকবর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন, এনায়েতপুর সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ও ফাদারস এইড স্কলারশিপ প্রোগ্রামের কো অর্ডিনেটর মাওলানা মোঃ হানিফ, মইজদিপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সুপার ও বৃত্তি পরিচালনা কমিটির অন্যতম সদস্য মাওলানা নুরুল ইসলাম, কানকিরহাট ফাজিল মাদ্রাসার সহকারীঅধ্যাপক জাহাঙ্গীর আলম, আম্বিয়া ফাউন্ডেশনানের পরিচালক আনোয়ারুল্লাহ আজাদ, রাজারামপুর বসিরিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আবু সাকের, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সৈয়দ রুহুল আমিন মেমোরিয়াল একাডেমীর সিইও আব্দুস সাত্তার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক শিক্ষণুরাগী আজম রহিমুল্লাহ চৌধুরী সুজন, সেনবাগ প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি নিজামুদ্দিন খন্দকার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সেনবাগ প্রেস ক্লাবের সেক্রেটারি আলাউদ্দিন আলো, কল্যান্দী ফয়জুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আখতারুজ্জামান, মাদ্রাসা ই-সাউতুল মাদিনার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, বিভিন্ন মাদ্রাসার সাবেক- বর্তমান অধ্যক্ষ, সুপারিনটেন্ডেন্ট, সিনিয়র শিক্ষক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিপুল সংখ্যক অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত হন।
আগত অতিথিবৃন্দ ফাদারস এইড বাংলাদেশ ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শিক্ষা–বান্ধব কর্মসূচির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বক্তারা মাদ্রাসা শিক্ষার্থীদের কুরআন হাদিসের পাশাপাশি জ্ঞান বিজ্ঞান চর্চায় ব্রতী হওয়ার তাগিদ দেন। ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি জাগতিক জ্ঞানে বলিয়ান হয়ে একটি সমৃদ্ধ জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার্থীরা এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে স্মৃতিচারণ করে ছাত্রদের উদ্দেশ্যে বলেন- ভালো ফলাফল অর্জনের পাশাপাশি তোমাদেরকে হতে হবে ন্যায়নিষ্ঠ, সৌজন্যতাবোধ, সময় জ্ঞান সম্পন্ন মানবিক ও পরিপূর্ণ মানুষ। যাবতীয় গুণে গুণান্বিত হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার্থীরা ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফাদারস এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক এইচ এম মহিউদ্দিন বলেন, “যাঁরা সমাজে মানবিক কাজে নিজেদের নিঃস্বার্থভাবে নিয়োজিত রাখেন, তাঁদের সম্মানিত করতে পারলে আমরা নিজেরা সন্মানিত বোধ করি। যে সমাজ জ্ঞানী ও সমাজহিতৈষীদের মর্যাদা দেবে, সে সমাজে জনহিতকর কাজের প্রতিযোগিতা বাড়বে এবং এভাবেই সুখী–সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।”
পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত ১৪০ শিক্ষার্থীদের হাতে বৃত্তি হিসেবে নগদ অর্থ,ক্রেস্ট, সনদ, বই-খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ফাদারস এইড স্কলারশিপ পরীক্ষায় সেনবাগ উপজেলার বিভিন্ন মাদ্রাসার ১৪০০ ছাত্র–ছাত্রীরা অংশগ্রহণ করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কর্ণফুলী টানেলে সড়ক দুর্ঘটনায় আরও এক আনসার সদস্যের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় আহত আনসার সদস্যদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল দুইজনে। শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আনসার সদস্য সুলতান মিয়া মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান।এর আগে একই দুর্ঘটনায় আনসার সদস্য মো. আব্দুল জব্বার ঘটনাস্থলেই ইন্তেকাল করেন।

মো. আশিকউজ্জামান জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মোট ২৩ জন অঙ্গীভূত আনসার সদস্য আহত হন।আহতদের মধ্যে ১৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দিয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন সদস্যদের একজন আইসিইউতে চিকিৎসাধীন, একজন (গাড়িচালক) হাসপাতালের ওয়ার্ডে ভর্তি, তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএমএইচে রেফার্ড করা হয়েছে। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সর্বোচ্চ চিকিৎসা-সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, দগ্ধ ১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন দগ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের কন্ট্রোল রুম জানায়, বিকেল ৩টায় আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ইউনিট পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলোচিত খবর

নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে ভারত, চীন, পাকিস্তানসহ ১৩ দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে চীনের প্রধানমন্ত্রী ছাড়াও ভারত-পাকিস্তানসহ ১৩ দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছে নতুন সরকার।

আরও পড়ুন

সর্বশেষ