চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে চুরি হওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

চাঁপৃৃৃইনবাবগঞ্জে চুরি হওয়া ৮টি মোটরসাইকে সহ রাহাত আলী (২৮) নামে ১ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

উপজেলার তারাপুর-মোন্নাপাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

সোমবার (১১ আগস্ট) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে মোটরসাইকেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত রাহাত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রাহাত দাদনচক আরাজী-চৌকা গ্রামের শামীম উদ্দীনের ছেলে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই পুলিশ মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ৮ টি বিভিন্ন কোম্পানী ও মডেলের মোটরসাইকেল উদ্ধার করে। তবে পুলিশ মোহাম্মদ আলীকে আটক করতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, গত ২৭ জুলাই গোমস্তাপুর উপজেলার শুক্রাবাড়ীতে জনতার হাতে আটক হন দুই মোটরসাইকেল চোর। এরা হলেন- দাদনচক আদিনা কলেজপাড়ার জালাল উদ্দীনের ছেলে সোহেল রানা (২৩) ও বাবুর ছেলে মোঃ শিহাব (২১)। পরে পুলিশ তাদের একটি মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে তোলে এবং রিমাণ্ডে নেয়। রিমাণ্ডে সোহেল ও শিহাবের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাহাতকে গ্রেপ্তার করে। পরবর্তীতে রাহাতের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীর বাড়ি থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। তারা চারজনই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

● উদ্ধারকৃত 8 মটরসাইকেলের বর্ণনা:

১। একটি লাল রংয়ের HERO HF Deluxe. 100cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং-HA11EJJGL00421, চেসিস নং-PSIHAR267JJM00789, মূল্য অনুমান-১,১২,০০০/-টাকা।

২। একটি রেজিঃ বিহীন লাল রংয়ের HERO HONDA Splender, 100 cc মটর সাইকেল, যার ইঞ্জিন নং-HA10EHB9K14456, চেসিস নং-MBLHA10ADB9K00325 . মূল্য অনুমান-৮০,০০০/-টাকা।

৩। একটি রেজিঃ বিহীন লাল রংয়ের HERO HF Deluxe 100 cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং- HA11ENM9D03716, চেসিস নং- PS1HAR051MJG00536. মূল্য অনুমান-৭০,০০০/-টাকা।

৪। একটি রেজিঃ বিহীন লাল রংয়ের HERO Glamour 125 cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং- JA06EJGGC23555, চেসিস নং- MBLJA06ANGGC00609 মূল্য অনুমান-৮০,০০০/-টাকা।

৫। একটি লাল রংয়ের HERO HONDA CD Deluxe 100 cc, যার রেজিঃ নং নওয়াবগঞ্জ হ-১৩- ০২৭৪, ইঞ্জিন নং-HA11EDA9J09641, চেসিস নং- MBLHA11ERA9JO7254. মূল্য অনুমান- ৭০,০০০/-টাকা।

৬। একটি রেজিঃ বিহীন কালো-লাল রংয়ের DISCOVER 125 cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং- JZZWFA08291, চেসিস নং-*MD2A15BZ3CWC86242*. মূল্য অনুমান-৮০,০০০/-টাকা।

৭। একটি রেজিঃ বিহীন লাল রংয়ের HERO HF Deluxe. 100cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং- HA11EGE9L17418, চেসিস নং-MBLHA11ALE9LO9518. মূল্য অনুমান-৭০,০০০/-টাকা।

৮। একটি রেজিঃ বিহীন কালো-নীল রংয়ের HERO Glamour 125 cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং- JA06EJKGG01694, চেসিস নং-PS1JAS092KJH01190. মূল্য অনুমান-৭০,০০০/-টাকা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিলো ৫৩ বিজিবি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবির উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবকেরা প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। এর ফলে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে সক্ষম হবেন।
ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৫৩ বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, চরবাগডাংগা বিওপি কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রীর বিষ পানে আত্মহত্যা 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ফলাফলে ইংরেজিতে অকৃতকার্য হওয়ায় বিষ পান করে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। 

সোমবার (১০ আগস্ট) দুপুরে ফলাফল প্রকাশের পর আত্নহত্যা করে ওই শিক্ষার্থী। নিহত ছাত্রী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে হালিমা খাতুন তরিকা (১৬) সে চাকপাড়া আদর্শ বিদ্যালয়ে পড়াশোনা করতো।

নিহত শিক্ষার্থীর স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার এসএসসির ফলাফল প্রকাশ হলে হতাশ হয়ে পড়েন হালিমা খাতুন। সবগুলো বিষয়ে পাশ করলেও অকৃতকার্য হন ইংরেজিতে। আক্ষেপ থেকেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন খবর পেলে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম  বলেন, ২টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয় ওই মেয়েটিকে। তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান ডা. শাহরিনা খাতুন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এসএসসির ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিষ পানে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ